AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Coldest Day of Season in Kolkata: কলকাতাকে সান্টা গিফ্ট দিল মরশুমের শীতলতম দিন, পাহাড়ের থেকেও ঠান্ডা বেশি সমতলে!

Kolkata-West Bengal Weather Update: আজ, ২৬ ডিসেম্বর মরশুমের শীতলতম দিন কলকাতায়। গতকালের রেকর্ড ভেঙে আজ ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে নামল আলিপুরের তাপমাত্রা। কালিম্পংয়ের চেয়েও বেশি ঠান্ডা সমতলে। আবহাওয়া অফিস বলছে, আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে।

Coldest Day of Season in Kolkata: কলকাতাকে সান্টা গিফ্ট দিল মরশুমের শীতলতম দিন, পাহাড়ের থেকেও ঠান্ডা বেশি সমতলে!
দিনের সকালে পেটের টানে কাজের উদ্দেশ্যে রওনা।Image Credit: PTI
| Edited By: | Updated on: Dec 26, 2025 | 10:24 AM
Share

কলকাতা: বছরের শেষলগ্নে এসে নিজের উপস্থিতি জানান দিচ্ছে শীত। বড়দিন থেকেই জম্পেশ ঠান্ডা। উত্তুরে হাওয়ার দাপটে বাংলা জুড়ে জাঁকিয়ে শীত আজ মরশুমের শীতলতম দিন কলকাতায়। ১২ ডিগ্রিতে নামল তাপমাত্রার পারদ। বছরের শেষ কয়েকটা দিনে আরও তাপমাত্রা নামতে পারে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া অফিস।

আজ, ২৬ ডিসেম্বর মরশুমের শীতলতম দিন কলকাতায়। গতকালের রেকর্ড ভেঙে আজ ১২.৯ ডিগ্রি সেলসিয়াসে নামল আলিপুরের তাপমাত্রা। কালিম্পংয়ের চেয়েও বেশি ঠান্ডা সমতলে। আবহাওয়া অফিস বলছে, আজকে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকেছে শহর। বেলা বাড়লেও হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকছে। তবে আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বছরের শেষভাগে আরও জাঁকিয়ে শীত অনুভূত হবে। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গেও তাপমাত্রা কমছে। ইতিমধ্যেই ৮ ডিগ্রিতে নেমেছে শ্রীনিকেতন, আলিপুরদুয়ারের পারদ। ৯ ডিগ্রির ঘরে তাপমাত্রা বাঁকুড়া, কল্যাণীর।  সেখানেই আবার পাহাড়ি কালিম্পংয়ের তাপমাত্রা আজ রয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। বর্ষশেষ পর্যন্ত শীতের এই আমেজ চলবে।

কোথায় কতটা শীত পড়ল-

দার্জিলিং – ৫.৪ ডিগ্রি সেলসিয়াস

শ্রীনিকেতন- ৮ ডিগ্রি সেলসিয়াস

আলিপুরদুয়ার- ৮ ডিগ্রি সেলসিয়াস

বর্ধমান- ৮.৮ ডিগ্রি সেলসিয়াস

বাঁকুড়া- ৯.২ ডিগ্রি সেলসিয়াস

কল্যাণী- ৯ ডিগ্রি সেলসিয়াস

পুরুলিয়া- ১০ ডিগ্রি সেলসিয়াস

আসানসোল- ১০.২ ডিগ্রি সেলসিয়াস

মেদিনীপুর- ১১.১ ডিগ্রি সেলসিয়াস

দমদম- ১২.২ ডিগ্রি সেলসিয়াস

আলিপুর- ১২.৯ ডিগ্রি সেলসিয়াস

Follow Us
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
কালিয়াচকের পর মালদহের নারায়ণপুরে জাতীয় সড়ক অবরোধ
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
বিচারকরা আটকে! কোনও ভাবেই বরদাস্ত নয়, কড়া বার্তা সুপ্রিম কোর্টের
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
কালীঘাটে মমতার বাড়ির সামনে কী হল দেখুন
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ
SIR বিক্ষোভে আজ উত্তপ্ত মালদহ, ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ