AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Karan Johar: মানস কন্যা আলিয়া-রণবীরকে নিয়ে কি করণ ফিরছেন তাঁর টক শো-তে?

Karan Johar: করণ ব্যস্ত তাঁর ছবি ‘রকি অর রানি কি কাহানি’ ছবির শুটে। ছবিতে আলিয়া ভাট এবং রণবীর সিং রয়েছেন মুখ্য চরিত্রে।

Karan Johar: মানস কন্যা আলিয়া-রণবীরকে নিয়ে কি করণ ফিরছেন তাঁর টক শো-তে?
করণ জোহর
| Edited By: | Updated on: Apr 26, 2022 | 7:17 AM
Share

করণ জোহর (Karan Johar) আবার ফিরছেন টেলিভশনের পর্দায়। এবার কোনও রিয়্যালিটি শো-এর বিচারক হয়ে নন, তিনি ফিরছেন তাঁর জনপ্রিয় শো ‘কফি উইথ করণ”-এর (Koffee With Karan) সপ্তম সিজন নিয়ে। ২০২০ সালে শোনা গিয়েছিল এই শো বন্ধ হয়ে যাচ্ছে। তবে না অনুরাগীদের নিরাশ না করে করণ ফিরছেন তাঁর জনপ্রিয় শো নিয়ে। তাঁর এই শো মানেই তারকা মেলা। সকলেই এখানে দিতে পারেন মন খুলে আড্ডা। তাঁর সেন্স অফ হিউমার দিয়ে তিনি অনুষ্ঠানকে জমিয়ে রাখেন। এই শো-তে এসেই কত সম্পর্ক তৈরি হয়েছে। কত গোপন কথা ফাঁস করেছেন করণ তারকারদের। তাঁর প্রশ্নের সামনে নিজেদের মনের গোপন কথাও বলেছেন তারকারা। যেমন, সারা আলি খান জানিয়ে ছিলেন কার্তিক আরিয়ানের কথা। আবার  ক্যাটরিনা কাইফের মনে হয়েছিল ভিকি কৌশলের সঙ্গে অনস্ক্রিন তাঁকে ভাল মানাবে। সেই কথা শুনে ভিকি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। অনস্ক্রিন জুটি না হয়ে তাঁরা একেবারে অফস্ক্রিন জুটি হয়ে গেলেন সাত পাকে বাঁধা পড়ে। এমন নানা মজার ঘটনা হয় সেটে। থাকে গেম, পুরস্কার।

এই মুহূর্তে করণ ব্যস্ত তাঁর ছবি ‘রকি অর রানি কি কাহানি’ ছবির শুটে। ছবিতে আলিয়া ভাট এবং রণবীর সিং রয়েছেন মুখ্য চরিত্রে। ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে আলিয়া-রণবীরের প্রেমের ছবি। ছবির শুটিং এক প্রস্থ শেষ করে তিনি মুম্বই ফিরে মে মাসে শুরু করবেন তাঁর শো-এর সপ্তম সিজনের শুটিং।

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রি-প্রোডাকশনের কাজ। মে মাসের মাঝামাঝি শুরু হবে শুটিং। প্রতি বছরের মতো এ বছরও এই শো-তে কে কে আসবেন তা জানতে নেটিজ়েনরা আগ্রহী। তবে সবার আগ্রহ বিয়ের পর প্রথম করণ-এর শোতে একসঙ্গে কী আসবেন রণবীর কাপুর আর আলিয়া ভাট?  সূত্রের খবর, অক্ষয় কুমার, বরুণ ধাওয়ান, কিয়ারা আডবাণী, অনিল কাপুর, নীতু সিং, সিদ্ধার্থ মালহোত্রা, রশ্মিকা মনদানা, ক্যাটরিনা কাইফ, সিদ্ধান্ত চতুর্বেদী প্রমুখ আসতে পারেন এই বছরের শো-তে। তবে জুন মাস থেকে করণের সঙ্গে কে কে কফি খেতে আসছেন জানা যাবে। কারণ ওই মাসেই শো সম্প্রচার হবে। এবার কার কোন খবর তিনি নিয়ে আসেন সামনে জানার অপেক্ষা।

আরও পড়ুন- Shah Rukh Khan Shrayana Bhattacharya: শারণ্যা অবশেষে তাঁর গন্তব্য শাহরুখের কাছে পৌঁছোলেন, কে এই শারণ্যা?

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়