AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজেকে সীতার সঙ্গে তুলনা করে বিপাকে, করিনাকে একহাত নেটিজেনদের

Kareena Kapoor: আচমকাই সমালোচনার মুখে করিনা কাপুর। নিজেকে সীতার সঙ্গে তুলনা করে পড়লেন নেটিজেনদের রোষানলে। তাঁর কথা শুনে একবাক্যে তাঁরা বলছেন, 'সাহস তো কম নয়'! ঠিক, কী ঘটেছে? সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন করিনা। পরেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি।

নিজেকে সীতার সঙ্গে তুলনা করে বিপাকে, করিনাকে একহাত নেটিজেনদের
করিনা কাপুর।
| Updated on: Oct 07, 2024 | 6:32 PM
Share

আচমকাই সমালোচনার মুখে করিনা কাপুর। নিজেকে সীতার সঙ্গে তুলনা করে পড়লেন নেটিজেনদের রোষানলে। তাঁর কথা শুনে একবাক্যে তাঁরা বলছেন, ‘সাহস তো কম নয়’! ঠিক, কী ঘটেছে? সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়েছিলেন করিনা। পরেছিলেন মণীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি। আচমকাই করিনাকে বলতে শোনা যায়, “রামায়ণে সীতা নেই এমন তো হয় না। ঠিক তেমনই রোহিত শেট্টির ছবিতে করিনা কাপুর নেই এমনটাও কোনওদিন হতে পারে না।”

এর পরেই শুরু বিস্তর সমালোচনা। একজন লেখেন, ‘নিজেকে কী খুব চালাক মনে করেন নাকি আপনি। তুলনা করার আর কিছু পেলেন না! শেষমেশ রামায়ণের প্রসঙ্গ টেনে আনলেন।” কেউ কেউ আবার অন্য ধর্মে তাঁর বিয়ে নিয়ে খোঁচা দিতেও ছাড়েননি।” যদিও এই নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি করিনা কাপুর।

২০০০ গোড়া থেকে দর্শকের মনোরঞ্জন করে চলেছেন বেবো। এখনও কাজ করছেন চুটিয়ে। কিছু দিন আগেই মুক্তি পেয়েছিল হংসল মেহতা পরিচালিত তাঁর ছবি ‘দ্যা বাকিংহাম মার্ডারস’। গোটা ছবি জুড়েই প্রায় বিনা মেকআপে অভিনয় করেছেন তিনি। সাসপেন্সে মোড়া এই ছবি বক্সঅফিসে সেভাবে পারফর্ম করতে না পারলেও করিনার এই ছবি বক্সঅফিসে কিন্তু সুপারহিট। এর পর তাঁকে দেখা যাবে ওটিটি শো ‘হোয়াট ওম্যান ওয়ান্ট’-এ। সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে তাঁকে।

Follow Us