করিনার কাছে প্রকাশ্যেই একটি বিশেষ জিনিসের দাবি করলেন মালাইকা!

না! করিনার ছবিতে মোটেই দিওয়ালির শুভেচ্ছা জানাননি মালাইকা।

করিনার কাছে প্রকাশ্যেই একটি বিশেষ জিনিসের দাবি করলেন মালাইকা!
প্রিয় বন্ধু।

|

Nov 16, 2020 | 9:11 AM

TV9 বাংলা ডিজিটাল: ২০২০-এর দিওয়ালি ধর্মশালাতে কাটাবেন আগেই জানিয়েছিলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। কথা মতো সইফ এবং তৈমুরের সঙ্গে ধর্মশালাতেই দিওয়ালি কাটিয়েছেন হবু মা। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন বিশেষ মুহূর্তের ব্যুমেরাং ভিডিও। পোস্ট করার সঙ্গে সঙ্গেই বহু অনুরাগী তাঁকে দিওয়ালির শুভেচ্ছা জানাতে শুরু করেন। বাদ যাননি বলি সেলেবরাও। অনেকেই কমেন্ট বক্সে ‘হ্যাপি দিওয়ালি’ লিখে পাঠান। কিন্তু একজনের কমেন্ট ছিল অন্য রকম। তিনি হলেন করিনার প্রিয় বন্ধু মালাইকা আরোরা (Malaika Arora)!

না! করিনার ছবিতে মোটেই দিওয়ালির শুভেচ্ছা জানাননি মালাইকা। বরং একটি বিশেষ দাবি করেছেন! কী এমন জিনিস, যা করিনা দেননি বলে, প্রকাশ্যেই দাবি করে বসলেন মালাইকা?

আরও পড়ুন, সাত বছর পর শুটিংয়ে ফিরে কাকে ধন্যবাদ দিলেন নীতু?

আসলে করিনা, সইফ এবং তৈমুরের ওই বিশেষ ব্যুমেরাং ভিডিওটি তুলে দিয়েছেন মালাইকা। কিন্তু পোস্ট করার পর সৌজন্য হিসেবে মালাইকার নাম উল্লেখ করেননি করিনা। তাই কার্টসি দাবি করেছেন মালাইকা। যদিও সে দাবির এখনও পর্যন্ত কোনও উত্তর দেননি বেবো। তবে ভাববেন না, এতে দুই বন্ধুর বন্ধুত্বে চিড় ধরল। আদতে এ নেহাতই খুনসুটি। ধর্মশালাতে করিনা-সইফের সঙ্গে দিওয়ালি সেলিব্রেট করেছেন মালাইকা এবং তাঁর প্রেমিক অর্জুন কপূরও।

আরও পড়ুন, ‘মানি হেস্ট’-এর রাকেল গাইলেন সলমনের ছবির গান!

আসন্ন ছবি ‘ভূত পুলিশ’-এর শুটিংয়ে এই মুহূর্তে ধর্মশালায় রয়েছেন সইফ। সেখানে কয়েকদিন কোয়ালিটি টাইম কাটাবেন নায়িকা। দ্বিতীয় সন্তান আসছে সইফ-করিনার। কখনও মা অর্থাৎ ববিতার হাতের তেল মালিশ, কখনও বা বন্ধুদের সঙ্গে হাউজ পার্টি করে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন করিনা। দম্পতি যে যার কাজ নিয়ে ব্যস্ত। প্রেগন্যান্সি পিরিয়ডেও চুটিয়ে শুটিং করছেন তিনি। বিজ্ঞাপন বা তাঁর রেডিও শোয়ের কাজ পরিস্থিতির কারণে অনেকটাই চলছে বাড়ি থেকে। প্রথম সন্তান তৈমুরের জন্মের আগেও চুটিয়ে কাজ করেছিলেন তিনি। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আবার সন্তান জন্মের কয়েক মাসের মধ্যেই ফিরেছিলেন শুটিং ফ্লোরে। এবার শারীরিক পরিস্থিতি ভাল থাকলে, দ্রুত ফ্লোরে ফিরবেন বলে জানিয়েছেন করিনা।

আরও পড়ুন, ভাইয়ের বিয়েতে পরা কঙ্গনার শাড়ি, গয়নার দাম জানলে চমকে উঠবেন!

Loading...
Unable to load recommendations.
Follow Us