AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kartik Aaryan: হাঁটুতে অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন কার্তিক? কবে ফিরবেন শুটিংয়ে?

Kartik Aaryan knee surgery: কবীর খানের নতুন ছবির সেটে অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছেন কার্তিক আরিয়ান। সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা। কেমন আছেন তিনি?

Kartik Aaryan: হাঁটুতে অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন কার্তিক? কবে ফিরবেন শুটিংয়ে?
কী বলেছেন অভিনেতা?
| Updated on: Aug 24, 2026 | 9:21 AM
Share

বলিউড তারকা কার্তিক আরিয়ান (Kartik Aaryan) শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন। পরিচালক কবীর খানের নতুন স্পোর্টস ড্রামা ছবির শেষ পর্যায়ের অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। ঠিক সেই সময়েই ঘটে বিপত্তি। হাঁটুতে চোট পান অভিনেতা। এরপর কালবিলম্ব না করে তাঁকে মুম্বইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর হাঁটুতে দ্রুত অস্ত্রোপচার করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, অভিনেতার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি এখন নিজের বাড়িতে ফিরেছেন এবং সম্পূর্ণ বিশ্রামে আছেন। অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, অস্ত্রোপচার খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। চিকিৎসকের নির্দেশ মতো কয়েক দিন বিশ্রামে থাকার পর তিনি আবার শুটিং ফ্লোরে ফিরবেন।

অস্ত্রোপচারের পর সোশাল মিডিয়ায় নিজের শারীরিক অবস্থার খবর দিয়ে কয়েকটি ছবি ও ভিডিয়ো ভাগ করে নিয়েছেন কার্তিক। ছবিতে দেখা গিয়েছে, তাঁর চোট পাওয়া পায়ে সাপোর্ট বেল্ট লাগানো রয়েছে। পাশাপাশি হাসপাতালের বিছানায় বসা একটি সাদাকালো ছবি এবং নিজের প্রিয় পোষ্য কুকুরের ছবিও শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে কার্তিক লেখেন, কবীর স্যার তাঁকে কাজের আগে শুভকামনা জানাতে গিয়ে ‘ব্রেক আ লেগ’ বলেছিলেন, যা তিনি অক্ষরে অক্ষরে পালন করে ফেলেছেন। এই মন্তব্যের জবাবে পরিচালক কবীর খানও কমেন্টে লিখেছেন, সব কথা এত সিরিয়াসলি নেওয়ার কোনও দরকার নেই।

এর আগেও কাজের সেটে গিয়ে আহত হওয়ার নজির রয়েছে অভিনেতার। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘শেহজাদা’ ছবির শুটিংয়ের সময়েও তিনি একইভাবে হাঁটুতে চোট পেয়েছিলেন। তবে সম্প্রতি তাঁর কেরিয়ারে বড় সাফল্য এসেছে। কবীর খানের পরিচালনায় ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিতে প্যারালিম্পিকে সোনাজয়ী মুরলীকান্ত পেটকরের চরিত্রে অভিনয়ের জন্য ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন কার্তিক। এই পুরস্কার তিনি মাম্মুট্টির সঙ্গে যৌথভাবে পেয়েছেন।

জাতীয় পুরস্কার জয়ের কয়েক সপ্তাহের মাথাতেই এই নতুন ছবির কাজ শুরু করেছিলেন তাঁরা। কাশ্মীরি আন্তর্জাতিক কিকবক্সিং চ্যাম্পিয়ন তাজামুল ইসলামের জীবন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে এই নতুন সিনেমাটি। ছবিতে কার্তিককে দেখা যাবে একজন কিকবক্সিং কোচের ভূমিকায়। এছাড়া এই ছবির মাধ্যমে প্রযোজক হিসেবেও অভিষেক ঘটাতে চলেছেন তিনি। অভিনেতার চোটের কারণে কাজ পিছিয়ে যাওয়ার গুঞ্জন উঠলেও, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিয়ে তিনি ফের শুটিংয়ে ফিরবেন। সামনেই ‘নাগজিলা’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ এবং জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ‘ভুল ভুলাইয়া ৪’ ছবিতেও দেখা যাবে কার্তিককে।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য