এবার ঋত্বিক-অনির্বাণের সঙ্গে অভিনয়ে কুণাল, সঙ্গে আর কে কে?
নতুন বাংলা ছবি 'ফাঁদ'-এ অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী। দুলাল দে-র পরিচালনায় এই ছবিতে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, বুদ্ধদেব ভট্টাচার্যর মতো অভিনেতা-অভিনেত্রীদের। সুহোত্র মুখোপাধ্যায়ও থাকছেন। সেই সঙ্গে একটা বিশেষ চরিত্রে দেখা যাবে কুণাল ঘোষকে। ইশা, অর্জুন, সুহোত্রকে তিন বন্ধুর চরিত্রে দেখা যাবে।

নতুন বাংলা ছবি ‘ফাঁদ’-এ অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী। দুলাল দে-র পরিচালনায় এই ছবিতে দেখা যাবে অর্জুন চক্রবর্তী, ইশা সাহা, বুদ্ধদেব ভট্টাচার্যর মতো অভিনেতা-অভিনেত্রীদের। সুহোত্র মুখোপাধ্যায়ও থাকছেন। সেই সঙ্গে একটা বিশেষ চরিত্রে দেখা যাবে কুণাল ঘোষকে। ইশা, অর্জুন, সুহোত্রকে তিন বন্ধুর চরিত্রে দেখা যাবে।
পরিচালক পেশায় সাংবাদিক। এর আগে ‘অরণ্য’র প্রাচীন প্রবাদ’ ছবিটি তৈরি করেছিলেন তিনি। এবার দ্বিতীয় ছবিতে হাত দিচ্ছেন। সামনেই শুরু হবে ছবিটার শুটিং। পরিচালক বললেন, ”এই ছবিকে পলিটিক্যাল ড্রামা বলা যায়। সমাজে রাজনীতির যে অবস্থান, সে সম্পর্কে আমার এত বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়েই গল্পটা লিখেছি। কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের উল্লেখ থাকছে না। তবে তিনটে সময়ের গল্প। একটা সময় ছিল, যখন রাজনৈতিক নেতারা পাড়ার গুণী মানুষদের উপর যত্নবান হতো। পাড়ার ভালো ছেলেরা তাঁদের ভালো বললে, জনমত গঠনে তা কাজে আসবে, এমনটাই মনে করতেন তাঁরা। সেই প্রেক্ষাপট ধরা পড়বে এই ছবিতে।” ছবিতে কে কার ফাঁদে পড়বেন, সেটা দেখতেই হবে।
কুণাল ঘোষ ইতিমধ্যেই দু’টো ছবিতে অভিনয় করেছেন। তৃতীয় ছবিতে কীরকম ধরনের চরিত্রে অভিনয় করবেন তিনি, তা নিয়ে আগ্রহ থাকবে দর্শকদের। এই ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স ঘিরে আরও চমক থাকতে পারে, সে কথা জানালেন পরিচালক। লক্ষণীয় ঋত্বিক, অনির্বাণ, সুহোত্র, অর্জুন এরা সকলেই ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। ইশার অভিনয় দক্ষতাও টলিপাড়ার আলোচ্য বিষয়। সেই কারণেই বিভিন্ন চরিত্রের উপস্থিতিতে, এই ছবি দর্শকদের ভালো লাগতে পারে, তা আশা করা যায়।
