AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hrithik Roshan: ‘হৃতিকের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি?’ কলকাতার স্কুলের জীবনবিজ্ঞানের বইতে হৃতিক?

Koffee With Karan: জীববিজ্ঞানের বইয়ে সুপারস্টার! 'কফি উইথ কর্ণ'-এর মঞ্চে বসে কলকাতার এক স্কুলের এমন গোপন কাণ্ড ফাঁস করলেন হৃতিক রোশন, যা শুনে চক্ষু চড়কগাছ খোদ সঞ্চালকেরও। কী প্রস্তাব এসেছিল অভিনেতার কাছে?

Hrithik Roshan:  ‘হৃতিকের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি?’ কলকাতার স্কুলের জীবনবিজ্ঞানের বইতে হৃতিক?
ব্যাপারটা কী?Image Credit: Pinterest
| Updated on: Sep 21, 2026 | 11:52 AM
Share

হৃতিক রোশন (Hrithik Roshan) মানেই বক্স অফিসে ম্যাজিক আর অগণিত ভক্তের ভিড়। বলিউডের ‘গ্রিক গড’-এর চেহারা আর নাচের জাদুতে মুগ্ধ আট থেকে আশি। কিন্তু তাই বলে খোদ স্কুলের বইয়ের পাতায় সুপারস্টারের এন্ট্রি! শুনতে অবাক লাগলেও একসময় ঠিক এমনটাই হতে চলেছিল। আর এই প্রস্তাবটি গিয়েছিল কলকাতা থেকে।

‘কফি উইথ করণ’-এ অজানা গল্প

পরিচালক করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ এসে এক দারুণ মজার অভিজ্ঞতার কথা শুনিয়েছিলেন হৃতিক। আড্ডার ফাঁকে তিনি জানান, কাজের সূত্রে এক বার তিনি কলকাতায় এসেছিলেন। সেই সময়েই শহরের একটি স্কুল বোর্ডের তরফ থেকে তাঁর কাছে এক বিশেষ প্রস্তাব আসে। স্কুলের জীববিজ্ঞানের পাঠ্যবইয়ে তাঁর নাম ব্যবহার করতে চান তারা। বিজ্ঞানের মতো খটমটে বিষয় পড়তে গিয়ে অনেক পড়ুয়াই ভয় পায়। কিন্তু বইয়ের পাতায় প্রিয় তারকার নাম দেখলে তাদেরও পড়াশোনায় মন বসবে। ঠিক কী বলেছিলেন অভিনেতা?

হৃতিকের নিজের কথায়…

সেই শোতে হৃতিক বলেছিলেন, “আমি যখন কলকাতায় ছিলাম, একটি স্কুল বোর্ডের তরফে আমার কাছে প্রস্তাব এসেছিল। ওরা চেয়েছিল পড়ানোর জন্য পাঠ্যবইয়ে আমার নাম থাকুক। আমার নাম থাকলে নাকি পড়ানোর প্রক্রিয়াটা আরও মজার হয়ে উঠবে। যেমন জীববিজ্ঞানের বইতে প্রশ্ন থাকতে পারে, হৃতিক রোশনের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি? এই ধরনের কিছু প্রশ্নের মাধ্যমে বিষয়টিকে পড়ুয়াদের জন্য আরও সহজ করে তুলতে চেয়েছিলেন তাঁরা।” বিজ্ঞানের সাধারণ প্রশ্নের সঙ্গে বলিউডের সুপারস্টারের নাম মিশিয়ে দেওয়ার এই বুদ্ধি সত্যিই অবাক করার মতো। হৃতিক নিজেও কলকাতার স্কুলের এই ভাবনা দেখে বেশ মজা পেয়েছিলেন।

সামনে কী কী কাজ রয়েছে? ২০০০ সালে ‘কহোনা প্যায়ার হ্যায়’ দিয়ে যাত্রা শুরু। প্রথম ছবিতেই বাজিমাত। তার পর ‘কোই মিল গয়া’, ‘লক্ষ্য’, ‘জোধা আকবর’, ‘ওয়ার’-এর মতো অসংখ্য হিট ছবি তিনি উপহার দিয়েছেন। বর্তমানে প্রযোজক হিসেবে ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন অভিনেতা। তাঁর নতুন ওয়েব সিরিজ ‘স্টর্ম’-এ দেখা যাবে পার্বতী থিরুভোথু, অলায়া এফ, সৃষ্টি শ্রীবাস্তব এবং সাবা আজ়াদকে। এর পাশাপাশি ‘কৃষ ৪’-এর কাজও এগিয়ে চলেছে। সব ঠিক থাকলে খুব তাড়াতাড়ি প্রিয় সুপারহিরো হয়ে আরও এক বার বড় পর্দায় ম্যাজিক দেখাবেন তিনি।

Follow Us