AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রণবীর-আলিয়া-ভিকির ‘লাভ অ্যান্ড ওয়ার’ কতদূর? প্রকাশ্যে এল নতুন তথ্য

ভানসালির ছবির অন্যতম বিশেষত্ব হল আবেগ, সংলাপ আর উপস্থাপনা। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এও তার ব্যতিক্রম হচ্ছে না। সেট ডিজাইন থেকে শুরু করে আলো, পোশাক এবং আবহসংগীত সব কিছুতেই কার্পণ্য করেননি ভানসালি। বিশেষ করে রণবীর, আলিয়া এবং ভিকির মধ্যে মুখোমুখি সংঘর্ষের দৃশ্যগুলো নাকি অত্যন্ত শক্তিশালী ও হৃদয়স্পর্শী।

রণবীর-আলিয়া-ভিকির 'লাভ অ্যান্ড ওয়ার' কতদূর? প্রকাশ্যে এল নতুন তথ্য
| Updated on: Feb 11, 2026 | 5:28 PM
Share

বলিউডে যখন বড় বাজেটের ছবির কথা ওঠে, তখন স্বাভাবিকভাবেই সঞ্জয় লীলা ভানসালির নাম সামনে আসে। আর এবার তাঁর হাত ধরেই আসছে বহু প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’, যেখানে একসঙ্গে দেখা যাবে রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশলকে। তিন তারকাকে এক সঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। কবে শেষ হবে শুটিং? কবে বড় পর্দায় আসবে ছবিটি সেই প্রশ্ন অনেকের মনেই।

তবে দর্শকদের জন্য সুখবর, জানা যাচ্ছে, ছবিটি এখন শুটিংয়ের শেষ ধাপে পৌঁছে গিয়েছে। সূত্রের খবর, বর্তমানে ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আবেগপ্রবণ দৃশ্যগুলির শুটিং চলছে। তিন চরিত্রের মধ্যে প্রেম, দ্বন্দ্ব, মানসিক টানাপোড়েন এবং কঠিন সিদ্ধান্ত নিয়ে চলছে শুটিং। এই দৃশ্যগুলিই গল্পের মোড় ঘুরিয়ে দেবে এবং দর্শকের মনে দীর্ঘদিনের ছাপ ফেলবে বলে জানা গিয়েছে।

বনশালী ছবির অন্যতম বিশেষত্ব হল আবেগ, সংলাপ আর উপস্থাপনা। ‘লাভ অ্যান্ড ওয়ার’-এও তার ব্যতিক্রম হচ্ছে না। সেট ডিজাইন থেকে শুরু করে আলো, পোশাক এবং আবহসংগীত সব কিছুতেই কার্পণ্য করেননি বনশালী। বিশেষ করে রণবীর, আলিয়া এবং ভিকির মধ্যে মুখোমুখি সংঘর্ষের দৃশ্যগুলো নাকি অত্যন্ত শক্তিশালী ও হৃদয়স্পর্শী।

এই ছবির মাধ্যমে বহু বছর পর রণবীর কাপুর সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে আবার কাজ করছেন । তাঁদের শেষ কাজ ছিল ‘সাঁওয়ারিয়া’। অন্যদিকে, ভিকি কৌশল ও রণবীর কাপুরকে একসঙ্গে বড় পর্দায় দেখা নিয়ে দর্শকের কৌতূহল তুঙ্গে, কারণ দুজনেই বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম। আর তাঁদের সঙ্গে আলিয়া ভাট দর্শকদের জন্য আলাদাই আকর্ষণ।

ছবিটির গল্পে প্রেম যেমন আছে, তেমনই রয়েছে বিশ্বাস, ত্যাগ, সংঘাত এবং যুদ্ধের ছায়া। নির্মাতাদের সুত্রের খবর এটি নিছক প্রেমের ছবি নয়। প্রথমে ছবিটি মুক্তির কথা ছিল ২০২৫ সালের শেষে। তবে শুটিং ও প্রোডাকশন শিডিউলের কারণে মুক্তির তারিখ পিছিয়ে গিয়েছিল। শোনা যাচ্ছে চলতি বছর ১৪ই অগষ্ট মুক্তি পেতে পারে ছবিটি এখন ভক্তরা রয়েছেন ছবি মুক্তির অপেক্ষায়।

বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
বালি মাফিয়াদের দাপট মহানন্দায়, সব দেখেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
বালি মাফিয়াদের দাপট মহানন্দায়, সব দেখেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
সই করল না চিঠিতে, কংগ্রেসের সঙ্গে কেন নেই তৃণমূল?
সই করল না চিঠিতে, কংগ্রেসের সঙ্গে কেন নেই তৃণমূল?
নামের মাঝে 'কুমার' নিয়েও সমস্যা? ভর্ৎসনা বিচারপতি বাগচীর
নামের মাঝে 'কুমার' নিয়েও সমস্যা? ভর্ৎসনা বিচারপতি বাগচীর
একটানা ৩৯ বার ভূমিকম্প, বাংলার শিয়রে কোন বিপর্যয় অপেক্ষা করছে?
একটানা ৩৯ বার ভূমিকম্প, বাংলার শিয়রে কোন বিপর্যয় অপেক্ষা করছে?
গড়িয়াহাটের অটোয় গুচ্ছ গুচ্ছ আগ্নেয়াস্ত্র, কোথায় যাচ্ছিল ইশতিয়াক?
গড়িয়াহাটের অটোয় গুচ্ছ গুচ্ছ আগ্নেয়াস্ত্র, কোথায় যাচ্ছিল ইশতিয়াক?
সব ঠিক ছিল, কেন হল না IPAC মামলার শুনানি?
সব ঠিক ছিল, কেন হল না IPAC মামলার শুনানি?
লাথি মারার অভিযোগ, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় নির্বাসিত TMC কাউন্সিলর
লাথি মারার অভিযোগ, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় নির্বাসিত TMC কাউন্সিলর
সিপিএম-এর মানিক সরকারের মুখে মমতার প্রশংসা
সিপিএম-এর মানিক সরকারের মুখে মমতার প্রশংসা