AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শাশুড়ি মায়ের হাতে সাধ ভক্ষণ, ছবি শেয়ার করলেন মধুবনী

সাত মাস গর্ভাবস্থায় শাশুড়ি মায়ের হাতে সাধ ভক্ষণের অনুষ্ঠান হয়েছে। এতদিনে সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরদের সঙ্গে শেয়ার করে নিলেন মধুবনী।

শাশুড়ি মায়ের হাতে সাধ ভক্ষণ, ছবি শেয়ার করলেন মধুবনী
মধুবনীর শেয়ার করা সেই ছবি। ইনস্টাগ্রামের সৌজন্যে।
| Updated on: Mar 12, 2021 | 8:07 PM
Share

মা হতে চলেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। আর কয়েকদিন পরেই ঘরে আসতে চলেছে নতুন অতিথি। এই মুহূর্তে অভিনয় থেকে বিরতি নিয়েছেন। বিশ্রামে রয়েছেন। চলছে তাঁর নতুন পার্লারের কাজ। সাত মাস গর্ভাবস্থায় শাশুড়ি মায়ের হাতে সাধ ভক্ষণের অনুষ্ঠান হয়েছে। এতদিনে সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরদের সঙ্গে শেয়ার করে নিলেন তিনি।

মধুবনীর পছন্দের পদে সেদিন টেবিল সাজিয়ে দিয়েছিলেন তাঁর শাশুড়ি মা। মধুবনী লিখেছেন, ‘আমার সাত মাসের সাধের ছবি, সঙ্গে আমার একমাত্র সাপোর্ট সিস্টেম, আমার শাশুড়ি মা, যাঁকে আমি ভালবেসে মামণি বলে ডাকি…।’ টেবিলে সাজানো ছিল অনেক রকমের ভাজা। মধুবনী লিখেছেন, ‘ভাজাভুজি গুলো দারুণ খেতে ছিল, আরও বেশি থাকলে ভাল হত।’ তবে এ ছবি যে কয়েক দিনের পুরনো তাও স্পষ্ট করে উল্লেখ করেছেন তিনি।

মধুবনী আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “২০২০ বছরটা আমাদের সকলের কাছে নেগেটিভ বছর। আমি আর রাজা ভেবেছিলাম, এই নেগেটিভিটিটাকে পজিটিভিটিটে নিয়ে যাব কী করে। আমদের মনে হয়েছিল, নেগেটিভিটিটাকে পজিটিভিতে টার্ন ওভার করার এটাই সেরা সময়। কাজেরও তেমন প্রেশার নেই। লকডাউনে কারও কাজ ছিল না। দু’জনেই সুন্দর করে সময় দিতে পারব। যে যার মতো সিরিয়ালে কাজ করলেও আমরা একসঙ্গে যাত্রা করি। সেটা খুব সময়সাপেক্ষ। এই সময়টা কাজ না থাকায় নিজেকে অনেক বেশি সময় দিতে পারব। আমি ২৪ বছর বয়সে বিয়ে করেছিলাম। ৪-৫ বছরের মধ্যে প্ল্যান করব ভেবেছিলাম। ভগবানের আশীর্বাদে আমার জন্মমাস অগস্টেই খবরটা পেয়েছি।”

আরও পড়ুন, শুটিং চলাকালীন পড়ে গিয়ে আঘাত পেলেন স্বস্তিকা দত্ত

‘ভালবাসা ডট কম’ নামের ধারাবাহিকে প্রথম একসঙ্গে কাজ করেছিলেন রাজা এবং মধুবনী। এরপর একে একে ‘চিরদিনই আমি যে তোমার’, ‘কোজাগরী’, ‘সত্যমেব জয়তে’-র মতো ধারাবাহিকে কাজ করেন রাজা। এখন তিনি ‘খড়কুটো’ ধারাবাহিকে অভিনয় করছেন। অন্যদিকে ‘সাত ভাই চম্পা’, ‘ফাগুন বউ’, ‘ভানুমতির খেল’ ধারাবাহিকে অভিনয় করেছেন মধুবনী। সন্তানের জন্মের পর ফের কাজে ফেরার ইচ্ছে রয়েছে তাঁর।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!