Sealdah division train cancellations: শিয়ালদহ ডিভিশনে সাড়ে ফের ট্রাফিক ব্লক, বাতিল থাকছে কোন কোন লোকাল ট্রেন?
Sealdah train cancellation for traffic block: ট্রাফিক ব্লকের কারণে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বেশ কিছু ট্রেনকে আবার মাঝপথে অন্য কোনও স্টেশন থেকে চালানো হবে। শনিবারের লালগোলা-শিয়ালদহ মেমু (৬৩১০৬ ডাউন) শিয়ালদহ পর্যন্ত না এসে রানাঘাট স্টেশনে যাত্রা শেষ করবে। একইসঙ্গে শনিবারের শান্তিপুর-শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত আসবে।

কলকাতা: ফের ট্রেন বাতিল। সপ্তাহান্তে ফের ভোগান্তির আশঙ্কা যাত্রীদের। সিগন্যালিং ও সেফটি সিস্টেমের উন্নতির লক্ষ্যে দমদমে হবে ‘নন-ইন্টারলকিং’-এর কাজ। এই কাজের জন্য আগামী ৪ এপ্রিল শনিবার রাত ১১টা ৫০ মিনিট থেকে ৫ এপ্রিল রবিবার ভোর ৪টে ২০ মিনিট পর্যন্ত অর্থাৎ মোট ২৭০ মিনিটের ‘ট্রাফিক ব্লক’ হতে চলেছে। যার জেরে শিয়ালদহ ডিভিশনের শিয়ালদহ-ডানকুনি, শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় একাধিক ট্রেন বাতিল থাকছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে।
শনিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে…
শনিবার রাতে শিয়ালদহ-ডানকুনি (৩২২৪৯ আপ/৩২২৫২ ডাউন), শিয়ালদহ-রানাঘাট (৬৩১১১ আপ), শিয়ালদহ-নৈহাটি (৩১৪৪৭ আপ/৩১৪৫০ ডাউন), শিয়ালদহ-বনগাঁ জংশন (৩৩৮৫৯ আপ/৩৩৮৬০ ডাউন) এবং শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন (৩১৮৪৪ ডাউন) ট্রেনগুলি বাতিল থাকবে।
রবিবার যে ট্রেনগুলি বাতিল থাকবে…
রবিবার ভোরে কাজের জেরে শিয়ালদহ-ডানকুনি (৩২২১১ আপ/৩২২১২ ডাউন), শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন (৩১৮১১ আপ) এবং শিয়ালদহ-বনগাঁ জংশন (৩৩ত৮১১ আপ) লোকাল বাতিল ঘোষণা করা হয়েছে।
ট্রাফিক ব্লকের কারণে বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। বেশ কিছু ট্রেনকে আবার মাঝপথে অন্য কোনও স্টেশন থেকে চালানো হবে। শনিবারের লালগোলা-শিয়ালদহ মেমু (৬৩১০৬ ডাউন) শিয়ালদহ পর্যন্ত না এসে রানাঘাট স্টেশনে যাত্রা শেষ করবে। একইসঙ্গে শনিবারের শান্তিপুর-শিয়ালদহ লোকাল ব্যারাকপুর পর্যন্ত আসবে। রবিবার শিয়ালদহ-শান্তিপুর লোকাল (৩১৫১১ আপ) শিয়ালদহের বদলে ব্যারাকপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে। শনিবারের বনগাঁ-শিয়ালদহ লোকাল (৩৩৮৫৮ ডাউন) দমদম ক্যান্টনমেন্ট স্টেশন পর্যন্ত আসবে। একইভাবে শিয়ালদহ-বনগাঁ লোকাল (৩৩৮৬৩ আপ) শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছাড়বে।
