AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahatma Gandhi: ফের বড়পর্দায় মহাত্মা গান্ধীর জীবন, অভিনেতাকে চিনতে পারছেন?

Upcoming hindi movie: দীর্ঘ চার দশকের কেরিয়ারে 'হাজারোঁ খোয়াইশে অ্যায়সি' ও 'ধারাভি'-র মতো ক্লাসিক ছবি উপহার দেওয়া সুধীর মিশ্র এবং 'মুল্ক', 'আর্টিকেল ১৫' ও 'থাপ্পড়'-এর মতো সামাজিক বার্তার ছবির প্রযোজক অনুভব সিনহা এই প্রজেক্টে হাত মিলিয়েছেন। 'বেনারস মিডিয়াওয়ার্কস'-এর ব্যানারে এনএইচ স্টুডিওজ-এর যৌথ নিবেদনে তৈরি হচ্ছে ছবিটি।

Mahatma Gandhi: ফের বড়পর্দায় মহাত্মা গান্ধীর জীবন, অভিনেতাকে চিনতে পারছেন?
| Updated on: Sep 07, 2026 | 3:05 PM
Share

বহুদিন ধরেই বলিউডে খবর ছিল পরিচালক সুধীর মিশ্র ভারতে স্বাধীনতা সংগ্রামের গল্প নিয়ে তৈরি করছেন একটি ছবি। আর সেই ছবিতে গান্ধী হিসেবে বড় চমক দিতে চলেছেন পরিচালক, তা আগেই শোনা গিয়েছিল। আর সেই চমক এবার ফাঁস হয়ে গেল নেটপাড়ায়। জানেন এবার রুপোলি পর্দার গান্ধী কে?

বিষয়টা একটু বিশদে বলা যাক। এবার পর্দায় প্রথমবার মহাত্মা গান্ধীর জুতোয় পা গলাতে চলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। সম্প্রতি প্রকাশ্যে আসা তাঁর প্রথম ঝলক (First Look) ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে বিনোদন জগতে। প্রকাশিত ছবিতে গান্ধীর ট্রেডমার্ক সাদা ধুতি, হাতে লাঠি এবং গোলাকার চশমায় একেবারে চেনাই যাচ্ছে না এই দক্ষ অভিনেতাকে।

ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অথচ অপেক্ষাকৃত কম চর্চিত ২১ দিনের প্রেক্ষাপট নিয়ে তৈরি হচ্ছে এই ঐতিহাসিক ড্রামা। ছবিটি পরিচালনা করছেন অভিজ্ঞ নির্দেশক সুধীর মিশ্র এবং যৌথভাবে প্রযোজনা করছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হীরাওয়াত। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম চিরচেনা এই চরিত্র ফুটিয়ে তুলতে মনোজের এই শারীরিক পরিবর্তন এক নতুন চমক।

সামনে আসা ছবিটিতে দেখা যাচ্ছে, একটি জনসভায় অনুগামীদের মাঝে দাঁড়িয়ে রয়েছেন ‘বাপু’। পিরিয়ড ড্রামার চরিত্র অনুযায়ী মনোজের এই লুকে কেবল মেকআপ, টাক মাথা বা প্রস্থেটিক্স নয়, বরং গান্ধীর হাঁটাচলা এবং বডি ল্যাঙ্গুয়েজের সূক্ষ্ম নিখুঁত রূপান্তর নজর কেড়েছে নেটিজেনদের।

দীর্ঘ চার দশকের কেরিয়ারে ‘হাজারোঁ খোয়াইশে অ্যায়সি’ ও ‘ধারাভি’-র মতো ক্লাসিক ছবি উপহার দেওয়া সুধীর মিশ্র এবং ‘মুল্ক’, ‘আর্টিকেল ১৫’ ও ‘থাপ্পড়’-এর মতো সামাজিক বার্তার ছবির প্রযোজক অনুভব সিনহা এই প্রজেক্টে হাত মিলিয়েছেন। ‘বেনারস মিডিয়াওয়ার্কস’-এর ব্যানারে এনএইচ স্টুডিওজ-এর যৌথ নিবেদনে তৈরি হচ্ছে ছবিটি। মনোজ বাজপেয়ীর পাশাপাশি এই ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা সৌরভ শুক্লাকে।

ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল ইভেন্টের অন্তরালে থাকা মানবিক ও আবেগঘন গল্পই এই ছবির মূল বিষয়বস্তু। ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত মনোজ বাজপেয়ীর দীর্ঘ কেরিয়ারে এই চরিত্র যে এক অনন্য মাত্রা যোগ করতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ