AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rinku Singh: আগামী আইপিএল মরশুমে কেকেআরের ক্যাপ্টেন রিঙ্কু? নয়া জল্পনা ক্রিকেটমহলে!

IPL Cricket: ২০১৮ সালে অভিষেক হওয়ার পর থেকেই কলকাতার হয়ে খেলছেন রিঙ্কু। আপাতত ৭৩ ম্যাচে করেছেন ১৩৯৪ রান। গত আইপিএলে কেকেআরের ভাইস ক্যাপ্টেন ছিলেন রিঙ্কু। তবে ভারতের প্রাক্তন টেস্ট ক্যাপ্টেন রাহানে অবসর নেওয়ার পর থেকে কাকে ক্যাপ্টেন করা হবে, এই চিন্তায় ভুগছে কেকেআর।

Rinku Singh: আগামী আইপিএল মরশুমে কেকেআরের ক্যাপ্টেন রিঙ্কু? নয়া জল্পনা ক্রিকেটমহলে!
রিঙ্কু সিংImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 07, 2026 | 2:42 PM
Share

লখনউ: আরও জোরালো হল আগামী সিজনে কেকেআর দলের অধিনায়কত্বের দাবি। গতকাল, রবিবার লখনৌয়ের একানা স্টেডিয়ামে আয়োজিত ইউপি টি২০ লিগ ২০২৬-এর ফাইনালে ভুবনেশ্বর কুমারের লখনউ ফ্যালকন্সকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতল রিঙ্কু সিংয়ের মেরঠ ম্যাভেরিক্স। এই দুর্দান্ত ট্রফি জয়ের মাধ্যমে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য পরবর্তী অধিনায়ক হিসেবে নিজের দাবি আরও জোরালো করলেন ভারতের এই মারকুটে বাঁ হাতি ব্যাটার।

আসন্ন আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজের ভারতীয় দল থেকে সম্প্রতি বাদ পড়েছেন আলিগড়ের এই মিডল অর্ডার ব্যাটার। তবে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার হতাশা কাটিয়ে মেরঠ ম্যাভেরিকসকে চ্যাম্পিয়ন করলেন তিনি। যদিও, ফাইনালে ব্যাট হাতে খুব একটা সুবিধে করতে পারেননি রিঙ্কু। পাঁচ নম্বরে নেমে মাত্র ২ বলে ১ রান করেই আউট হন তিনি। তবে ক্যাপ্টেন ব্যর্থ হলেও ওপেনার দিব্যাংশ জোশির বিধ্বংসী ইনিংসে ভর করে রানের পাহাড় করে মেরঠ। অধিনায়ক ব্যর্থ হলেও ৪০ বলে ১০৫ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন দিব্যাংশ। তাঁর ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ২০৩/৭ তোলে মেরঠ। ২০৪ রানের জবাবে ব্যাটে নেমে শুরু থেকেই বিপর্যয় মোকাবিলা করতে হয় ভুবনেশ্বর কুমারের দলকে, যদিও এতে শেষ রক্ষা হয়নি। মাত্র ১৬ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় ভুবনেশ্বরের দল।

এরপর থেকেই আরও জোরালো হচ্ছে রিঙ্কুর কেকেআরের ক্যাপ্টেন হওয়ার দাবি। গত আইপিএলে কেকেআরের ভাইস ক্যাপ্টেন ছিলেন রিঙ্কু। তবে ভারতের প্রাক্তন টেস্ট ক্যাপ্টেন রাহানে অবসর নেওয়ার পর থেকে কাকে ক্যাপ্টেন করা হবে, এই চিন্তায় ভুগছে কেকেআর। এবার মনে হচ্ছে, হয়ত রিঙ্কু একটি আদর্শ বিকল্প হতে পারেন। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর থেকেই কলকাতার হয়ে খেলছেন রিঙ্কু। আপাতত ৭৩ ম্যাচে করেছেন ১৩৯৪ রান। তাই যদি রিঙ্কু সিং দলের ক্যাপ্টেন হন, তাহলে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় একটি সুবিধা পাবেন রিঙ্কু, এমনই মত ক্রিকেটমহলে।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ