‘কী হল এটা’! বাংলাদেশে গিয়ে আচমকাই বিপদের মুখে মিমি
Mimi Chakraborty: দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘তুফান’। ছবিতে মিমি-শাকিব ছাড়াও রয়েছেন ওপার বাংলার শিল্পী নাবিলা। ইতিমধ্যেই ওই ছবির আইটেম গান 'উরা ধুরা' বেশ জনপ্রিয় হয়েছে।

মুক্তি পাচ্ছে ‘তুফান’ ছবি। যে ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। সঙ্গে রয়েছেন বাংলাদেশি সুপারস্টার শাকিব খান। ভারত ও বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিকে নিয়ে চলছে আলোচনা। আর সেই ছবিরই প্রচারে সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন মিমি। সেখানে গিয়ে যে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা হয়তো নিজেও ভাবেননি তিনি। কী ঘটেছে? একটি ভিডিয়ো শেয়ার করেছেন মিমি নিজেই। দেখা যাচ্ছে, আকাশ ঢেকেছে কালো মেঘে। রানওয়ে দিয়ে নেমে সবে বিমানে উঠতে যাবেন তিনি, এমন সময় গাড়ি যেন কার্যত দুলতে থাকে তাঁর। কোনওক্রমে গাড়ি থেকে বেরিয়ে আর এক বিপত্তি। হাওয়ার বেগ এতই ছিল যে তাঁর টুপিও উড়ে যাওয়ার উপক্রম।
কোনওরকমে বিমানে উঠে মিমি তো অবাক। ঘটনার আকস্মিকতায় নিজে স্তম্ভিত তিনি। মুখ দিয়ে বেরিয়ে এল একটাই বাক্য, “কী হল এটা।” গিয়েছিলেন তুফানের প্রচারে, সেখানে গিয়ে যেসত্যি তুফানের সম্মুখীন হতে হবে তা হয়তো নিজেও ভাবেননি মিমি। তবে তিনি নিরাপদে আছেন এটাই আনন্দের।
View this post on Instagram
দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘তুফান’। ছবিতে মিমি-শাকিব ছাড়াও রয়েছেন ওপার বাংলার শিল্পী নাবিলা। ইতিমধ্যেই ওই ছবির আইটেম গান ‘উরা ধুরা’ বেশ জনপ্রিয় হয়েছে। এর আগে বাংলাদেশের ছবিতে কাজ করা হয়নি মিমি। এই তাঁর প্রথম। প্রথম ছবিতে কীভাবে তিনি ওপার বাংলার মানুষদের জয় করেন, এখন সেটাই দেখার।
