AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সত্যিই কি দুর্ঘটনাবশত নাকি নেপথ্য়ে অন্য ঘটনা! গোবিন্দার গুলিকাণ্ডে তদন্তে মুম্বই পুলিশ

Govinda: আসতে আসতে সুস্থ হচ্ছেন অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার আচমকাই ঘটেছিল ঘটনাটা। বন্দুক পরিষ্কার করতে গিয়ে নিজের বুড়ো আঙুল গুলিবিদ্ধ করে ফেলেন অভিনেতা। তার পর তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। গোবিন্দার ম্যানেজার জানিয়েছিলেন দুর্ঘটনাবশত গুলি চালিয়ে আগত হন অভিনেতা। তবে এই কথা মানতে নারাজ মুম্বই পুলিশ।

সত্যিই কি দুর্ঘটনাবশত নাকি নেপথ্য়ে অন্য ঘটনা! গোবিন্দার গুলিকাণ্ডে তদন্তে মুম্বই পুলিশ
গুলিবিদ্ধ অভিনেতা-রাজনীতিবিদ গোবিন্দাImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 02, 2024 | 9:50 PM
Share

আসতে আসতে সুস্থ হচ্ছেন অভিনেতা গোবিন্দা। মঙ্গলবার আচমকাই ঘটেছিল ঘটনাটা। বন্দুক পরিষ্কার করতে গিয়ে নিজের বুড়ো আঙুল গুলিবিদ্ধ করে ফেলেন অভিনেতা। তার পর তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। গোবিন্দার ম্যানেজার জানিয়েছিলেন দুর্ঘটনাবশত গুলি চালিয়ে আগত হন অভিনেতা। তবে এই কথা মানতে নারাজ মুম্বই পুলিশ। ক্রাইম ব্রাঞ্চ এবং পুলিশ তদন্ত শুরু করেছে। এমনকি গোবিন্দার সঙ্গে হাসপাতালে দেখা করতে যান ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা।

বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদও করেন তাঁরা। পিটিআই সূত্রে খবর, সিনিয়র ইন্সপেক্টর দয়া নায়েকে নেতৃত্বে ক্রাইম ব্রাঞ্চের একটি দল হাসপাতালে গিয়ে গোবিন্দার সঙ্গে কথাও বলেছেন। অভিনেতা এ দিন জানিয়েছেন বন্দুকটি পড়ে গিয়েছিল। তার পরেই দুর্ঘটনাবশত এক রাউন্ড গুলি সেই বন্দুক থেকে ফায়ার হয়ে যায়। যে কারণে তিনি চোট পান। মঙ্গলবার ভোরবেলা ঘটে এই ঘটনাটি।

পুলিশ এই ঘটনায় কোনও ষড়যন্ত্রের আঁচ নাকচ করে দিলেও গোবিন্দার বলা কথাও পুরোপুরি মেনে নিতে পারেননি। আবারও নায়ককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে শোনা গিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে এই ঘটনার পর এখনও পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। পুলিশকে অভিনেতা জানিয়েছেন, পুরনো রিভলভারটি লক করা ছিল না। যে কারণে মিসফায়ার হয়েছে। বুধবারও হাসপাতালের বাইরে তাঁর পরিবারকে দেখা গিয়েছে। পরিবার সূত্রে খবর তাঁকে খুব শীঘ্রই ছুটি দিয়ে দেওয়া হবে অভিনেতাকে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?