AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nana Patekar Death: ‘অস্বাভাবিক মৃত্যুর’ মামলা দায়ের, নানা পাটেকরের দেহর ময়নাতদন্ত হল কেন?

Unnatural Death Case: গোয়ার হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যু হয়েছিল কিংবদন্তি অভিনেতার। এবার ৭৬ বছর বয়সী অভিনেতার প্রয়াণে 'অস্বাভাবিক মৃত্যু'র মামলা দায়ের করল গোয়া পুলিশ। ঠিক কী ঘটেছিল সেই রাতে? কী বলেছেন চিকিৎসক?

Nana Patekar Death: 'অস্বাভাবিক মৃত্যুর' মামলা দায়ের, নানা পাটেকরের দেহর ময়নাতদন্ত হল কেন?
কী ঘটেছে?
| Updated on: Oct 09, 2026 | 11:08 AM
Share

বলিউডের দাপুটে অভিনেতা নানা পাটেকর (Nana Patekar) আর আমাদের মধ্যে নেই। গত ৮ অক্টোবর তাঁর জীবনাবসান হল। তাঁর প্রয়াণে গোটা দেশ শোকস্তব্ধ। এমন এক শক্তিশালী অভিনেতাকে যে এত তাড়াতাড়ি হারাতে হবে, তা বোধহয় ভক্তরা কখনও ভাবতেও পারেননি। তবে তাঁর মৃত্যু নিয়ে এবার এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। গোয়া পুলিশ তাঁর মৃত্যুতে একটি ‘অস্বাভাবিক মৃত্যু’ (Unnatural Death) বা ইউডি (UD) মামলা দায়ের করেছে। পুলিশের রেকর্ড বলছে, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। ঠিক কী ঘটেছিল সেই রাতে? এই প্রশ্নই এখন সবার মনে।

মাঝরাতে হঠাৎ ছন্দপতন ৭৬ বছর বয়সী এই অভিনেতার গোয়ার ডোনা পাউলার ওশান পার্কে একটি নিজস্ব বাড়ি রয়েছে। ঘটনার দিন সেখানেই তিনি ছিলেন। জানা গিয়েছে, ৮ অক্টোবর রাত ঠিক আড়াইটে নাগাদ তিনি হঠাৎ বুকে মারাত্মক ব্যথা অনুভব করেন। এরপরই তাঁকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। খবর পাওয়া মাত্রই একটি মেডিক্যাল টিম তড়িঘড়ি তাঁর বাড়িতে পৌঁছয়। সেখানেই তাঁকে প্রাথমিক ভাবে কার্ডিয়াক ম্যাসাজ দেওয়া হয়। এরপর তাঁকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

৪৫ মিনিটের লড়াই সেই হাসপাতালের অঙ্কোলজি বিভাগের প্রধান ডাঃ শেখর সালকার জানিয়েছেন, অভিনেতাকে বাঁচানোর জন্য তাঁরা প্রাণপণ চেষ্টা করেছিলেন। একটানা ৪৫ মিনিট ধরে তাঁকে সিপিআর (CPR) দেওয়া হয়। কিন্তু কোনও কাজ হয়নি। চিকিৎসকদের শত চেষ্টার পরও তাঁর হৃৎস্পন্দন আর ফেরানো যায়নি। ভোর ৫টা ২০ মিনিটে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যেহেতু হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন, তাই নিয়ম অনুযায়ী চিকিৎসকরা একটি মেডিকো-লিগ্যাল কেস (MLC) দায়ের করেন। মৃত্যুর আসল কারণ চিকিৎসাগত ও আইনগত ভাবে নিশ্চিত করতে তাঁর ময়নাতদন্ত বা পোস্ট-মর্টেম করা হয়।

পুলিশের তদন্ত এই ঘটনার পর পানাজি পুলিশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (BNSS) ১৯৪ নম্বর ধারায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। সাব-ইন্সপেক্টর নীতিন নায়েকের নেতৃত্বে এই ঘটনার আরও বিস্তারিত তদন্ত চলছে। তবে পুলিশ এখনই এর থেকে বেশি কোনও তথ্য প্রকাশ্যে আনেনি।

শেষ বিদায় প্রবীণ এই অভিনেতার শেষকৃত্য পুণেতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। মৃত্যুর ঠিক কয়েকদিন আগে, ৪ অক্টোবর ডোনা পাউলার একটি অনুষ্ঠানে তাঁকে শেষবার প্রকাশ্যে দেখা গিয়েছিল। সোশাল মিডিয়ায় সেই অনুষ্ঠানের অনেক ভিডিয়ো এখন ভাইরাল। এই বছর ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়া বিশাল ভরদ্বাজের ‘ও রোমিও’ ছবিতে তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে। এছাড়া ‘সুবেদার’, ‘হাউসফুল ৫’, ‘বনবাস’ এবং ‘সংকল্প’ ছবিতেও তিনি কাজ করেছেন। তাঁর এই প্রয়াণে বলিউড ইন্ডাস্ট্রিতে একটা বড় শূন্যতা তৈরি হল।

Follow Us