AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood: তরুণীকে চেয়ার থেকে ফেলে দিয়েছিলেন সারা! বিস্ফোরক ঘটনা সামনে আনলেন ওরি

Sara Ali Khan: এক পার্টিতে বসার জায়গা পেতে গিয়ে এক তরুণীকে চেয়ার থেকে ফেলে দিয়েছিলেন সারা আলি খান? ওরি দাবি করলেন, দোষ করেছিলেন সারা, অথচ বলির পাঁঠা হতে হয়েছিল তাঁকে। কী ঘটে সেই দিন?

Bollywood: তরুণীকে চেয়ার থেকে ফেলে দিয়েছিলেন সারা! বিস্ফোরক ঘটনা সামনে আনলেন ওরি
কী ঘটিয়েছিলেন সারা?
| Updated on: Sep 10, 2026 | 9:45 AM
Share

বলিউডের জনপ্রিয় তারকা সারা আলি খান (Sara Ali Khan) নাকি এক পার্টিতে বসার জন্য এক তরুণীকে চেয়ার থেকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন! ভাবছেন তো, এমন শান্তশিষ্ট চেহারার নায়িকা কি সত্যিই এমন কাণ্ড ঘটাতে পারেন? দাবিটা কিন্তু খোদ তাঁর একসময়ের প্রিয় বন্ধু ওরি অর্থাৎ ওরহান আওয়াত্রামানির (Orhan Awatramani)। ওরি জানালেন, কাজটা করেছিলেন সারা, আর সেই দোষের পুরো দায় এসে পড়েছিল তাঁর ঘাড়ে।

ঠিক কী বলেছেন সারার এক সময়ের প্রিয় বন্ধু?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অতীতের এই মজার ও অদ্ভুত ঘটনার কথা তুলে ধরেন ওরি। তিনি জানান, বহু বছর আগে তাঁরা দু’জনে এক জমকালো পার্টিতে গিয়েছিলেন। সেখানে তখন ভিড়ে ঠাসাঠাসি, একটু বসার জায়গা নেই। এমন সময় তাঁরা দেখতে পান একটি চেয়ারে এক তরুণী বসে আছেন। ওরির বয়ান অনুযায়ী, সারা আর এক মুহূর্তও সময় নষ্ট করেননি। তিনি সোজা গিয়ে ওই তরুণীকে চেয়ার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং নিজেই সেখানে বসে পড়েন!

ঘটনার আসল টুইস্ট শুরু হয় এর পরেই। চেয়ার থেকে পড়ে যাওয়া সেই তরুণী প্রচণ্ড রেগে যান। কিন্তু মজার ব্যাপার হল, তিনি সারাকে কিছু না বলে সোজা এসে ওরিকে চেপে ধরেন। ওরির বক্তব্য, সেই সময় সারা ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত এবং বিখ্যাত মুখ হয়ে গিয়েছিলেন। অন্য দিকে ওরিকে তখন সেভাবে কেউ চিনতই না। তাই সেলিব্রিটি তারকার গায়ে হাত না দিয়ে তরুণীটি সমস্ত ক্ষোভ উগরে দেন ওরির ওপর। ওরি একগাল হেসে বলেন, “যে কাজ আমি কখনও করিনি, তার ফল আমাকেই ভুগতে হয়েছিল।”

এককালে সারা আর ওরির বন্ধুত্ব ছিল অন্যতম হট টপিক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বন্ধুত্বে বড় ফাটল ধরেছে। এই বছরের শুরুতেই ওরি একটি ইনস্টাগ্রাম ভিডিয়োয় ‘সবচেয়ে খারাপ তিনটি নাম’ হিসেবে সারা, তাঁর মা অমৃতা সিং এবং পলক তিওয়ারির নাম উল্লেখ করেছিলেন। তার পরেই সারা এবং তাঁর ভাই ইব্রাহিম আলি খান সোশাল মিডিয়ায় ওরিকে আনফলো করে দেন। এর আগেও ওরি ২০২১ সালের একটি তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে জানিয়েছিলেন যে, অমৃতা সিংয়ের সঙ্গে এক ঘটনার পর তাঁর জীবন পুরোপুরি বদলে যায়। তবে এই সব বিতর্ক নিয়ে সারা আলি খান নিজে থেকে এখনও পর্যন্ত মুখ খোলেননি। বর্তমানে ওরি ছোটপর্দার জনপ্রিয় স্টান্ট রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১৫’-এর মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Follow Us