AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইট পেতেছিল অনেকেই, তাও পাড়ার সেরা সুন্দরীকে কীভাবে বিয়ে করেন পরাণ?

সেই সময়ে দাঁড়িয়ে তাঁর ছিল ভালবাসার বিয়ে। পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরীকেই এনেছিলেন স্ত্রী করে। তাঁর মিষ্টি হাসি, দুধে আলতা রঙে বুঁদ ছিলেন তিনি। তাঁর প্রেমকাহিনী যেন গল্পের মতোই সুন্দর। টিভিনাইন বাংলার কাছে বসন্তের দিনে সেই প্রেমের কথাই শেয়ার করলেন তিনি...

ইট পেতেছিল অনেকেই, তাও পাড়ার সেরা সুন্দরীকে কীভাবে বিয়ে করেন পরাণ?
পাড়ার সেরা সুন্দরীকে কীভাবে বউ করে আনেন পরাণ?
| Updated on: Mar 26, 2024 | 1:22 PM
Share

জীবনের এতগুলো বসন্ত পার করেও আজও তরুণ পরাণ বন্দ্যোপাধ্যায়। মনে প্রাণে আজও খেলে বসন্ত। সেই সময়ে দাঁড়িয়ে তাঁর ছিল ভালবাসার বিয়ে। পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরীকেই এনেছিলেন স্ত্রী করে। তাঁর মিষ্টি হাসি, দুধে আলতা রঙে বুঁদ ছিলেন তিনি। তাঁর প্রেমকাহিনী যেন গল্পের মতোই সুন্দর। টিভিনাইন বাংলার কাছে বসন্তের দিনে সেই প্রেমের কথাই শেয়ার করলেন তিনি…

পরাণের কথায়,

“পাড়ার মধ্যে যে মেয়েটি সবচেয়ে সুন্দরী, এক্কেবারে সেই দুধে আলতা রঙ, মাথা-ভর্তি চুল, একটু ছোটখাটো… এই ছেলেটি (পরাণ নিজেকেই উদ্দেশ্য করেছেন) যখন শৈশব-উত্তীর্ণ কৈশোরের সন্ধিক্ষণে, তখন সেই মেয়েটির সঙ্গে পাড়ায় একসঙ্গে খেলাধুলো করত। তখন তো দু’জনেই ছোট। তবে অনুভূতির মধ্যে যে হালকা শিহরণ, কম্পন, তা বুঝতে পারা গেল কলেজে ওঠার পর। সেই ছেলেটি কলেজ পাশ করল। চাকরি পেল। ঘটনাচক্রে হল কী, সেই মেয়েটিই তার ঘরে এল! পাড়ার মধ্যে সবচেয়ে সুন্দরী, সেই মেয়েই এল আমার ঘরে। অনেকেই ইট পেতে ছিল-টিল। কিন্তু মাঝখান থেকে… হা হা হা!” লক্ষ্মী এল তাঁরই ঘরে। এত বছরের জীবনে লক্ষ্মী ছাড়া হওয়ার ইচ্ছে হয়নি কোনওদিন? হালকা হেসে তাঁর উত্তর, “ছেলেটি একবার এক চাঁদ দেখে ফেলেছে না, তাই আকাশের দিকে তাকিয়ে হাজার চাঁদ খুঁজলেও সে পাবে না। নজরেই যে পড়েনি কোনওদিন… সারাটা জীবন—ওই একটাই চাঁদ কাফি হ্যায়।”

দরিদ্র পরিবার থেকে উঠে আসা পরাণের গল্পটা খানিক রূপকথার মতো। সরস্বতীকে ভালবেসেছিলেন তিনি। তাঁর পূজাতেই হয়েছিলেন ব্রতী। তাই লক্ষ্মী তাঁকে কোনওদিনও ছেড়ে যায়নি। ঠিক যেমন আগলে রেখেছিল ঘরের লক্ষ্মীও।

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?