AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘কিচ্ছু জানে না’, বিয়ের এক বছরও হয়নি, রাঘবে বিরক্তি পরিণীতির?

Parineeti Chopra: ইন্ডাস্ট্রির কারও সঙ্গে সেভাবে সম্পর্কে জড়াননি অভিনেত্রী। তাঁর কথায়, "আমার সুফি আত্মা। এই ইন্ডাস্ট্রির বাইরেও আমার এক জগৎ আছে। আমার স্বামীও যদি একই ইন্ডাস্ট্রির হত তবে আমি পাগল হয়ে যেতাম। আমার জীবনকে ও সাধারণ বানিয়েছে। খুব ভাল একজন মানুষে সঙ্গে আমার বিয়ে হয়েছে।"

'কিচ্ছু জানে না', বিয়ের এক বছরও হয়নি, রাঘবে বিরক্তি পরিণীতির?
Image Credit: TV9 Bangla
| Updated on: Apr 18, 2024 | 9:13 PM
Share

গত বছর সেপ্টেম্বর মাসে আপনেতা রাঘব চাড্ডাকে বিয়ে করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। এর আগে খেলোয়াড় ও শো-বিজের তারকাদের বিয়ে দেখা গেলেও রাজনীতিবিদ বিয়ে করছেন সুন্দরী অভিনেত্রীকে– এ ঘটনা খুব একটা দেখা যায় না। তাই এই নিয়ে কম আলোচনা। তবে এক বছর পূর্ণ হতে না হতেই স্বামীকে নিয়ে অভিযোগ পরিণীতির। কী বলেছেন তিনি?

তাঁর কথায়, “মাথার উপর ভগবান জানেন। আর শুধু জানেন ও। ওর বিরুদ্ধে আমার একটাই অভিযোগ। রাঘব বিনোদন জগতের কিছুই জানে না। গান তাও একটু আধটু শোনে। কিন্তু সেটা আমার ছবির কোনও গান কিনা তা ওকে জিজ্ঞাসা করো, ও বলতেই পারবে না। আমায় সবসময় ধরিয়ে দিতে হয়।” মনে মনে এই নিয়ে কষ্ট থাকলেও রাগ নেই পরিণীতির। নিজেই যোগ করেছেন, “আমি নিজেও রাজনীতির খবর কিচ্ছু জানি না। ও বিনোদন সম্পর্কে জানে না। ভালই হয়েছে, জীবন নিয়ে আমাদের কথা হয়।”

ইন্ডাস্ট্রির কারও সঙ্গে সেভাবে সম্পর্কে জড়াননি অভিনেত্রী। তাঁর কথায়, “আমার সুফি আত্মা। এই ইন্ডাস্ট্রির বাইরেও আমার এক জগৎ আছে। আমার স্বামীও যদি একই ইন্ডাস্ট্রির হত তবে আমি পাগল হয়ে যেতাম। আমার জীবনকে ও সাধারণ বানিয়েছে। খুব ভাল একজন মানুষে সঙ্গে আমার বিয়ে হয়েছে।” গত বছর ২৪ সেপ্টেম্বর রাঘবকে বিয়ে করেন পরি। এর পর থেকে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ওঁরা। মাঝে রটেছিল, মা হচ্ছেন পরিণীতি। যদিও সেই কথা সত্যি নয়। সে আভাস নিজেই দিয়েছিলেন নায়িকা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?