AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra Nick Jonas: বাড়িতে বউ, বাইরে একাধিক সম্পর্ক! বলিউডের ‘প্লেবয়’ অভিনেতার হাঁড়ি হাটে ভাঙলেন প্রিয়াঙ্কা

Priyanka and Nick Leak Bollywood Gossip:নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার সাম্প্রতিক এক পডকাস্ট আড্ডায় উঠে এল বলিউডের এক প্রথম সারির অভিনেতার গোপন কীর্তি, যা নিয়ে এখন তোলপাড় বলিপাড়া। কার গোপন সত্যি ফাঁস করলেন প্রিয়াঙ্কা-নিক?

Priyanka Chopra Nick Jonas: বাড়িতে বউ, বাইরে একাধিক সম্পর্ক! বলিউডের ‘প্লেবয়’ অভিনেতার হাঁড়ি হাটে ভাঙলেন প্রিয়াঙ্কা
কী বলেছেন তারকা জুটি?Image Credit: Gemini Ai
| Updated on: Jul 15, 2026 | 9:03 AM
Share

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন গ্লোবাল আইকন, কিন্তু বিটাউনের ভেতরের খবর রাখা তিনি মোটেও বন্ধ করেননি। বরং তাঁর চেয়েও এক কাঠি ওপরে আছেন তাঁর বিদেশি স্বামী নিক জোনাস! সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্টে এসে নিক ও প্রিয়াঙ্কা বলিউড তারকাদের অন্দরমহলের এমন কিছু হাঁড়ি হাটে ভেঙেছেন, যা নিয়ে নেটপাড়ায় রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে এক বলিউড অভিনেতার ‘ব্যক্তিগত কীর্তি’ নিয়ে প্রিয়াঙ্কার একটি মন্তব্য এখন তুমুল ভাইরাল।

পডকাস্টের আড্ডায় নিক জোনাস হাসতে হাসতে জানান, প্রিয়াঙ্কাকে বিয়ে করার পর তাঁর অন্যতম বড় লাভ হয়েছে ফ্রিতে বলিউডের গসিপ পাওয়া। বিগত আট বছরের দাম্পত্যে তিনি বিটাউনের বহু গোপন সম্পর্কের খবর জেনে গিয়েছেন। নিকের এই কথা শুনে প্রিয়াঙ্কাও মজা করে সায় দেন। দেশি গার্ল জানান, বলিউডের অনেক তারকার ব্রেক-আপের খবর খোদ প্রিয়াঙ্কাও জানেন না, যা নিক তাঁকে টেক্সট করে মনে করিয়ে দেন!

তবে আসল ধামাকাটি ঘটে যখন নিক জানান, তিনি এমন কিছু বলিউড অভিনেতার গল্প ট্র্যাক করতে ভালোবাসেন যাদের বৈবাহিক সম্পর্কের বাইরেও ‘এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ’ বা অন্য সম্পর্ক রয়েছে। নিকের কথা শেষ হতে না হতেই প্রিয়াঙ্কা টিপ্পনী কেটে বলে ওঠেন, “হ্যাঁ, সেই একজন অভিনেতা, যার এমন একাধিক এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিজ রয়েছে!”

এই মন্তব্য শোনার পর প্রিয়াঙ্কার ভাসুর কেভিন জোনাস কৌতূহলী হয়ে সেই অভিনেতার নাম জানতে চান। কিন্তু প্রিয়াঙ্কা অত্যন্ত চতুরতার সঙ্গে বিষয়টি এড়িয়ে গিয়ে হাসতে হাসতে বলেন, “নামটা এখন বলব না, দুপুরে লাঞ্চ করতে করতে বলব।” স্বভাবতই প্রিয়াঙ্কা কারও নাম খোলসা না করলেও, বলিপাড়ার সেই ‘প্লেবয়’ অভিনেতাটি কে, তা নিয়ে অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে। নিক আরও স্বীকার করেছেন যে, এই সমস্ত গোপন খবরের আপডেট রাখতে তিনি কিছু নামহীন বা অ্যানোনিমাস সোশাল মিডিয়া অ্যাকাউন্টও লুকিয়ে ফলো করেন!

ব্যক্তিগত জীবনের এই মজাদার গসিপের পাশাপাশি প্রিয়াঙ্কার পেশাদার জীবনও বেশ জমজমাট। খুব শীঘ্রই তাঁকে এস এস রাজামৌলির আগামী অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্ম ‘বারাণসী’-তে মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারণের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে। ২০২৭ সালে মুক্তি পেতে চলা এই মেগা প্রজেক্টের হাত ধরেই দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় কামব্যাক করছেন পিগি চপস।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন