AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tollywood Industry Update: ‘চাপমুক্ত পরিবেশে কাজ করবেন প্রযোজকরা’, টলিপাড়ায় বড় বদলের আশ্বাস পাপিয়া অধিকারীর

Tollywood Industry: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহেই বড়সড় রদবদল ঘটতে চলেছে টলিপাড়ায়। ফেডারেশনের দাপট ও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এবার কনফেডারেশন গড়ার ডাক দিলেন বিধায়ক-অভিনেত্রী পাপিয়া অধিকারী। স্বল্প বাজেটের প্রযোজকদের সুবিধার্থে এবার থেকে জোর করে নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান চাপিয়ে দেওয়ার নিয়ম বাতিল হচ্ছে। নতুন নিয়মে প্রযোজকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী স্বাধীনভাবে কাজ করতে পারবেন, যা টলিউডে এক নতুন যুগের সূচনা করতে চলেছে।

Tollywood Industry Update: 'চাপমুক্ত পরিবেশে কাজ করবেন প্রযোজকরা', টলিপাড়ায় বড় বদলের আশ্বাস পাপিয়া অধিকারীর
কী বলেছেন?
| Edited By: | Updated on: Jun 04, 2026 | 3:58 PM
Share

রাজ্যে রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে টলিপাড়া। ফেডারেশনের দুর্নীতি থেকে ফেডারেশন ভেঙে যাওয়ার কথা জানিয়েছেন বিধায়ক অভিনেত্রী পাপিয়া অধিকারী। সিনেমার প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের নিত্য ঝামেলা ছিল। ফেডারেশন ও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ ছিল, প্রয়োজন না থাকলেও নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ানদের নিতেই হবে। স্বল্প বাজেটের প্রযোজকরা পড়ত ঝামেলায়। বহুবার বহু যায়গায় দরবার করেও সেই ঝামেলার কোনও সুরাহা মেলেনি। রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গেই এবার প্রযোজকরা একজোট হয়ে মিটিং করলেন বিধায়ক পাপিয়া অধিকারীর সঙ্গে। সেই মিটিং ফলপ্রসূ হয়েছে বলেই দাবি করেছেন প্রযোজকরা। বিশেষ করে স্বল্প বাজেটের ছবি তৈরি করেন এমন প্রযোজকরা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। এবার থেকে কোনও নির্দিষ্ট নিয়ম থাকবেনা।

এর আগে বুধবার একটি সাংবাদিক সম্মেলনে বিধায়ক পাপিয়া অধিকারী জানিয়েছেন, ফেডারেশন আর থাকবেনা। তার পরিবর্তে থাকবে কনফেডারেশন। দিল্লির সঙ্গে এক যোগে কাজ করা হবে। এক ছাতার তলায় সকলে মিলে কাজ করবে। ফেডারেশনের চাপানো কোনও নিয়ম আর থাকবে না। প্রযোজকদের প্রয়োজন অনুযায়ী এবার থেকে টেকনিশিয়ান নিতে পারবেন প্রযোজকরা। অনেক সময় স্বল্প বাজেটের কাজের জন্য খুব বেশি টেকনিশিয়ান দরকার থাকে না। সেক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট সংখ্যক টেকনিশিয়ান নিতে হত। এখন থেকে প্রয়োজন অনুযায়ী টেকনিশিয়ান নেবার স্বাধীনতা থাকবে প্রযোজকদের।

সিনেমা ও সিরিয়ালের ক্ষেত্রে পরিচালক ও প্রযোজকদের গুরুত্ব বাড়বে । চ্যানেলের সঙ্গে কেবল পরিচালক নয় প্রযোজকদের সরাসরি কথা হবে। পাপিয়া অধিকারী বলেন, “প্রযোজকরা অনেক খুশি। এখন আমরা একসঙ্গে কাজ করব স্বাধীন ভাবে। প্রযোজকদের উপর কোনও চাপ দেওয়া হবে না। ছোট প্রযোজকদের দেখতে হবে, এখনতো বাইরে থেকে বিনিয়োগকারীও আসছেন।”

প্রসঙ্গত, গত বুধবার বিধায়ক পাপিয়া অধিকারী ফেডারেশন ভেঙে চারটি বিভাগ রাখার কথা বলেন, সেই কারনেই মেকআপ আর্টিস্টরা বিভ্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছন। সেখানে বহিরাগতদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। এই ঘটনা নিয়ে বিধায়ক পাপিয়া অধিকারী জানিয়েছেন, ” এরা সকলেই ফ্র্যাঙ্কেস্টাইন, নতুন নিয়ম মানতে চাইছেনা হুজ্জুতি করছে। এতদিন পর কেন্দ্রের সঙ্গে একযোগে কাজ করার সুযোগ এসেছে। সব রকম দুর্নীতি সরিয়ে সব ঠিক করার কথা বলা হয়েছিল, সেই মতোই ঠিক করা হবে।”

Follow Us