AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গর্জে উঠে এবার সত্যি ঘটনার দাবিতে খোদ প্রসেনজিৎ! বললেন, ‘হ্যাঁ, আমিও…’

RG Kar: শহরে ছিলেন না তিনি। অথচ তাঁর শহরের বর্বরতার বলি হয়েছে বছর তিরিশের 'তিলোত্তমা'। গর্জে উঠেছে গোটা শহর। আর সব দেখে চুপ করে রইলেন না খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও, টলিউড যাকে ইন্ডাস্ট্রি বলে মানে। সত্যের দাবিতে তিনি সরব, ডাক্তারের মৃত্যুতে কী বলছেন তিনি?

গর্জে উঠে এবার সত্যি ঘটনার দাবিতে খোদ প্রসেনজিৎ! বললেন, 'হ্যাঁ, আমিও...'
গর্জে উঠে এবার সত্যি ঘটনার দাবিতে খোদ প্রসেনজিৎ!
| Updated on: Aug 13, 2024 | 10:43 PM
Share

শহরে ছিলেন না তিনি। অথচ তাঁর শহরের বর্বরতার বলি হয়েছে বছর তিরিশের ‘তিলোত্তমা’। গর্জে উঠেছে গোটা শহর। আর সব দেখে চুপ করে রইলেন না খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও, টলিউড যাকে ইন্ডাস্ট্রি বলে মানে। সত্যের দাবিতে তিনি সরব, ডাক্তারের মৃত্যুতে কী বলছেন তিনি?

তাঁর কথায়, “আরজি করে ঘটা ঘৃণ্য ঘটনায় আমি মর্মাহত। আমার চেতনা ও প্রার্থনা ওঁর পরিবারের প্রতি রয়েছে। এই অপূরণীয় ক্ষতির তো কোনও ক্ষমা নেই। যে কষ্টের মধ্যে দিয়ে ওঁর প্রিয়জনেরা যাচ্ছেন সেই কষ্ট শেষ করার মতো আমার কাছে কোনও শব্দ নেই। হ্যাঁ, আমিও ন্যায়বিচারের দাবি করছি। আমাদের সকলের একজোট হতে হবে। সত্যি যাতে সামনে আসে তা দেখতে হবে। চলুন সবাই এক হই। নির্যাতিতার বিচার চাই। এই ধরনের ঘটনা যাতে আগামীতে না ঘটতে পারে।”

প্রসঙ্গত, আরজি কর-কাণ্ডে মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন প্রধান বিচারপতি। সামনে আসছে একের পর এক নয়া মোড়। প্রতিবাদে সামিল তারকরাও। আগামীকাল রাজপথ থেকে অলিগলি এক হবেন মেয়েরা। সঙ্গে থাকবেন পুরুষরাও। রাজপথ দখলের অধিকারে ডাক দিয়েছেন সকলেই। বিচার শেষমেশ মিলবে কি? এই উত্তরের আশায় গোটা দেশবাসী।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন