AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নবান্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেন?

গত ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইদিনই বিকেলে তিনি আকস্মিকভাবে হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবন উৎসবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঝটিকা সফর স্থায়ী হয়েছিল মাত্র মিনিট পনেরো।

নবান্নে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কেন?
| Updated on: Jul 09, 2026 | 6:18 PM
Share

গত সোমবারই বালিগঞ্জের বাড়িতে এসে দেখা করে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার ঠিক তিন দিনের মাথায়, বৃহস্পতিবার বিকেলে নবান্নে হাজির হলেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নানা মহলে নতুন করে জোর জল্পনা শুরু হয়েছে এই হাই-প্রোফাইল সাক্ষাৎ ঘিরে। ঠিক কী কারণে হঠাৎ নবান্নে বুম্বাদার এই আগমন, তা নিয়ে আপাতত জল্পনা তুঙ্গে নানা মহলে।

গত ৬ জুলাই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতা সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইদিনই বিকেলে তিনি আকস্মিকভাবে হাজির হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাসভবন উৎসবে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ঝটিকা সফর স্থায়ী হয়েছিল মাত্র মিনিট পনেরো। সেই সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। অত্যন্ত সৌজন্যমূলক এই সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে কয়েকটি বই উপহার হিসেবে তুলে দেন।

কিছুদিন আগেই বাংলা চলচ্চিত্রে তাঁর কয়েক দশকের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের অন্যতম সর্বোচ্চ নাগরিক সম্মান ‘পদ্মশ্রী’-তে ভূষিত হয়েছেন প্রসেনজিৎ। সেই সম্মান গ্রহণ করতে তিনি দিল্লিতেও গিয়েছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর নিজের বাড়িতে ১৫ মিনিটের এই রুদ্ধদ্বার বৈঠকে ঠিক কী কথা হয়েছে তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

চলতি বছরের মে মাসে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটপরিবর্তন ঘটেছে। ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর গত ৯ মে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই হাই-প্রোফাইল শপথ গ্রহণ মঞ্চেও প্রথম সারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

মুখ্যমন্ত্রীর শপথে যোগ দেওয়ার পর বৃহস্পতিবার নবান্নে প্রসেনজিতের পা রাখা স্বাভাবিকভাবেই জল্পনার পারদকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিকেল নাগাদ কড়া নিরাপত্তার ঘেরাটোপে নবান্নে প্রবেশ করেন অভিনেতা। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর এই বৈঠক সম্পূর্ণ সৌজন্যমূলক নাকি এর পেছনে চলচ্চিত্র উৎসব বা টলিউড ইন্ডাস্ট্রির কোনও বিশেষ আলোচনা রয়েছে, তা এখনও সরকারিভাবে স্পষ্ট করা হয়নি।

Follow Us