জেল থেকে ফিরেই ছবির কাজে ব্যস্ত রাজপাল! কী কী ছবি আসছে তাঁর?
প্রিয়দর্শন, অক্ষয় কুমার এবং রাজপাল যাদব— এই ত্রয়ী মানেই বাঙালির কাছে ‘ভুল ভুলাইয়া’র সেই আইকনিক ‘ছোট পণ্ডিত’। সেই স্মৃতি এখনও দর্শকদের মনে টাটকা। টিজার মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রাজপাল যাদব জানিয়েছেন, প্রিয়দর্শনের সঙ্গে তাঁর রসায়ন বরাবরই অন্যরকমের।

বলিউডে কমেডি আর হরর ঘরানাকে যারা এক সুতোয় বেঁধেছিলেন, সেই অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন জুটি দীর্ঘ ১৫ বছর পর ফের একসঙ্গে কাজ করছেন। স্বাভাবিকভাবেই ‘ভূত বাংলো’ নিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। তবে শুধু অক্ষয় নন, এই ছবিতে প্রিয়দর্শনের তুরুপের তাস হতে চলেছেন অভিনেতা রাজপাল যাদব। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজপাল ইঙ্গিত দিয়েছেন যে, শুধু ‘ভূত বাংলো’ নয়, ভবিষ্যতে প্রিয়দর্শনের সঙ্গে তাঁর আরও একাধিক প্রজেক্টে কাজ করার সম্ভাবনা রয়েছে। চেক বাউন্স মামলায় ফেঁসে জেল থেকে ফেরার পর রাজপালের কাজে ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর অগনিত ভক্তরা।
প্রিয়দর্শন, অক্ষয় কুমার এবং রাজপাল যাদব— এই ত্রয়ী মানেই বাঙালির কাছে ‘ভুল ভুলাইয়া’র সেই আইকনিক ‘ছোটা পণ্ডিত’। সেই স্মৃতি এখনও দর্শকদের মনে টাটকা। টিজার মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রাজপাল যাদব জানিয়েছেন, প্রিয়দর্শনের সঙ্গে তাঁর রসায়ন বরাবরই অন্যরকমের। এই ছবিতেও দর্শকদের জন্য থাকছে বড়সড় চমক। ছবির টিজারে যে নস্টালজিক আমেজ পাওয়া গিয়েছে, তাতেই স্পষ্ট যে নির্মাতারা পুরনো সেই ম্যাজিক ফিরিয়ে আনারই চেষ্টা চালাচ্ছেন।
তবে ‘ভূত বাংলা’র আকর্ষণ শুধু অক্ষয় বা রাজপাল নন, এই ছবিতে থাকছেন বলিউডের একঝাঁক অভিজ্ঞ শিল্পী। তাবু, পরেশ রাওয়াল এবং আসরানির মতো অভিনেতারা এই প্রজেক্টে যুক্ত হওয়ায় প্রত্যাশার পারদ আরও চড়েছে। রাজপাল জানিয়েছেন, এই ধরণের অভিজ্ঞ কাস্টের সঙ্গে কাজ করা সবসময়ই শেখার মতো। কমেডি হররের এমন সংমিশ্রণ বলিউডে খুব কমই দেখা যায়।
কেন এই ছবি আলাদা?
এখন হরর-কমেডির চাহিদা বেশি। তবে প্রিয়দর্শনের ছবির বিশেষত্ব হল তাঁর সিগনেচার হিউমার। রাজপাল যাদব ইঙ্গিত দিয়েছেন যে, তাঁর চরিত্রটি এবারও দর্শকদের পেটে খিল ধরিয়ে দেবে। ১৫ বছর পর অক্ষয়ের সঙ্গে কাজ করা নিয়ে তিনি অত্যন্ত আবেগপ্রবণ। তাঁর মতে, প্রিয়দর্শন এমন একজন পরিচালক যিনি জানেন কোন অভিনেতাকে কীভাবে ব্যবহার করলে পর্দায় আগুন জ্বলবে।
সব মিলিয়ে, ‘ভূত বাংলো’ বলিউডের স্বর্ণযুগের সেই কমেডি ধারাকে ফিরিয়ে আনার এক জোরালো প্রচেষ্টা বলে মনে ককরছেন অনেকে। সিনেমার গবেষণা এবং সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বলছে, বক্স অফিসে এই ছবি বড়সড় ধামাকা করতে চলেছে। এখন শুধু অপেক্ষা বড় পর্দায় ছোট পণ্ডিত আর অক্ষয় কুমারের সেই আইকনিক যুগলবন্দি দেখার।
