AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রণবীরের মুখে ছিল না সংলাপ, তবুও ১৭৫ কোটির ব্যবসা! জানেন কোন ছবি?

২০১২ সালে মুক্তি হওয়া এই ছবির বাজেট ছিল, ৪০ কোটি টাকা। ছবিটা গোটা দুনিয়ার ব্যবসা করে ১৭৫ কোটি টাকা। দেশে ব্যবসা করে ১১২ কোটি। মোট ৬৮ টি পুরস্কার জিতে নিয়েছিল রণবীরের এই ছবি।

রণবীরের মুখে ছিল না সংলাপ, তবুও ১৭৫ কোটির ব্যবসা! জানেন কোন ছবি?
| Edited By: | Updated on: Feb 09, 2025 | 6:57 PM
Share

রণবীর কাপুর যে দারুণ একজন অভিনেতা, তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। ছবির জন্য যেকোনও অবতার ধরতেই রাজি তিনি। তা সাঁওয়ারিয়ার মিষ্টি প্রেমিক হোক বা রাজনীতি রাশভারি নেতা। কিংবা জগ্গা জাসুসের ডানপিটে নায়ক। সদ্য অ্যাংরি অ্য়ানিম্যালও রণবীরের দুরন্ত অভিনয়ের প্রমাণ। তবে রণবীর অভিনীত বরফি ছবি কিন্তু তাঁর অভিনয় কেরিয়ারের মাইলস্টোন। অনুরাগ বসু পরিচালিত এই ছবিতে রণবীর হাতে নাতে প্রমাণ দিয়েছিলেন, তিনি রাজ কাপুরের যোগ্য নাতি।

বরফি ছবিতে মূক চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। ছবির প্রেক্ষাপট ছিল এই বাংলা। দার্জিলিং থেকে শুরু হয়ে গল্প থেমেছিল তিলোত্তমা কলকাতায়। রণবীর ছাড়াও, প্রিয়াঙ্কা চোপড়া, ইলিয়ানা ডিক্রুজ, যিশু সেনগুপ্তকে দেখা গিয়েছিল এই ছবিতে। বরফির মধ্যে দিয়ে একেবারে অন্যরকম ভালোবাসার গল্প দেখেছিল দর্শক।

বরফি ছবিতে একটিও সংলাপ শোনা যায়নি রণবীরের মুখে। শুধু কথা বলেছিল তাঁর দুটো চোখ। আর সেই অভিনয় করেই বাজিমাত করেছিলেন রণবীর।

২০১২ সালে মুক্তি হওয়া এই ছবির বাজেট ছিল, ৪০ কোটি টাকা। ছবিটা গোটা দুনিয়ার ব্যবসা করে ১৭৫ কোটি টাকা। দেশে ব্যবসা করে ১১২ কোটি। মোট ৬৮ টি পুরস্কার জিতে নিয়েছিল রণবীরের বরফি।

Follow Us