AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranbir Kapoor net worth: আড়াইশো কোটির বাংলো, গ্যারাজে সাড়ে তিন কোটির গাড়ি! কত সম্পত্তির মালিক রণবীর?

Ranbir Kapoor birthday: আজ ৪৪-এ পা দিলেন রণবীর কাপুর। রুপোলি পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তিনি এক বিশাল সাম্রাজ্যের মালিক। কিন্তু জানেন কি, ঠিক কত কোটির সম্পত্তি রয়েছে এই বলিউড সুপারস্টারের? আয়ের অজানা উৎসগুলো শুনলে চোখ কপালে উঠবে!

Ranbir Kapoor net worth: আড়াইশো কোটির বাংলো, গ্যারাজে সাড়ে তিন কোটির গাড়ি! কত সম্পত্তির মালিক রণবীর?
জানুন বিস্তারিত
| Updated on: Sep 28, 2026 | 12:50 PM
Share

রুপোলি পর্দায় কখনও তিনি চকোলেট বয়, আবার কখনও পুরোদস্তুর অ্যাকশন হিরো। প্রায় দুই দশক ধরে দর্শকদের মন জয় করে চলেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। আজ, ২৮ সেপ্টেম্বর (২০২৬) ৪৪ বছরে পা দিলেন এই তারকা। অভিনয় আর লুক দিয়ে তো বক্স অফিসে ঝড় তোলেনই, কিন্তু ক্যামেরার পিছনের জীবনেও তাঁর সাফল্য চমকে দেওয়ার মতো। বুদ্ধি খাটিয়ে এমন এক সাম্রাজ্য তিনি তৈরি করেছেন, যার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে। জন্মদিনে তাঁর সেই চোখ ধাঁধানো সম্পত্তির হিসেবটা একবার দেখে নেওয়া যাক।

কোটি টাকার সাম্রাজ্য ও পারিশ্রমিক

‘সেলিব্রিটি নেট ওয়ার্থ’-এর হিসেব বলছে, বর্তমানে রণবীরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৭৫ কোটি টাকা। ‘মুভিফিজ’ পোর্টালের তথ্য অনুযায়ী, এখন এক একটি ছবির জন্য তিনি প্রায় ৭৫ কোটি টাকা নিচ্ছেন। বিশেষ করে নীতেশ তিওয়ারির আসন্ন ‘রামায়ণ’ ছবির জন্য তাঁর পারিশ্রমিক আকাশ ছুঁয়েছে। এর সঙ্গে বক্স অফিসের লাভের একটা বড় অংশও সোজা তাঁর পকেটে যায়।

পালি হিলসের প্রাসাদ 

বাড়ি কেনার ব্যাপারে অভিনেতার শখ রীতিমতো রাজকীয়। মুম্বইয়ের পালি হিলসে তাঁর যে ৬ তলা ‘কৃষ্ণ রাজ বাংলো’ রয়েছে, তার দাম প্রায় ২৫০ কোটি টাকা। ওই একই এলাকায় ৩৫ কোটি টাকার আরও একটি বিলাসবহুল ‘বাস্তু’ অ্যাপার্টমেন্ট রয়েছে তাঁর। এই বাড়ির অন্দরমহল সাজিয়েছেন গৌরী খান। পুনেতেও ১৩ কোটি টাকার একটি ফ্ল্যাট রয়েছে অভিনেতার। জানা গিয়েছে, এই ফ্ল্যাট থেকে প্রতি বছর প্রায় ৪৫ লাখ টাকা কেবল ভাড়াই আসে। এখানেই শেষ নয়, স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে লন্ডনেও একটি প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রপার্টি কিনেছেন রণবীর।

সাড়ে তিন কোটির গাড়ি ও ঘড়ির কালেকশন

দামি গাড়ি আর বাইকের প্রতি তাঁর টান বহুদিনের। সাড়ে ৩ কোটি টাকার বেন্টলি থেকে শুরু করে ২০ লাখ টাকার হার্লে ডেভিডসন ফ্যাট বয় বাইক, রণবীরের গ্যারাজে উঁকি দিলে চোখ জুড়িয়ে যাবে। পাশাপাশি দামি ঘড়ির প্রতিও তাঁর আলাদাই শখ রয়েছে। রিচার্ড মিল, রোলেক্স বা প্যাটেক ফিলিপের মতো বিখ্যাত ব্র্যান্ডের ঘড়ি পরতে বেশ ভালোবাসেন তিনি।

ফুটবল ময়দান,  স্টার্টআপে বিনিয়োগ

শুধু সিনেমার পর্দায় আটকে নেই রণবীরের ব্যবসা। ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের দল ‘মুম্বই সিটি এফসি’-র অন্যতম মালিক তিনি। ‘পিকচার শুরু প্রোডাকশনস’ নামে নিজের একটি প্রযোজনা সংস্থাও খুলেছেন। এছাড়া ডিজিটাল মিউজিক, প্রযুক্তি নির্ভর স্টার্টআপ ও বেশ কিছু পরিবেশবান্ধব কোম্পানিতে টাকা খাটিয়েছেন অভিনেতা। নামিদামি ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও তাঁর রোজগার নেহাত কম নয়।

সফল ছবির পাশাপাশি রিয়েল এস্টেট, দামি গাড়ি আর বুদ্ধিদীপ্ত ব্যবসায়িক বিনিয়োগের ওপর ভর করে ৪৪ বছর বয়সে নিজের আর্থিক ভিত দারুণ মজবুত করেছেন রণবীর কাপুর। তাঁর এই সাফল্যই প্রমাণ করে দেয় যে তিনি শুধু একজন প্রতিভাবান অভিনেতাই নন, একজন বুদ্ধিমান বিনিয়োগকারীও।

ফুটবল ময়দান থেকে স্টার্টআপে বিনিয়োগ

Follow Us