AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rashmika Mandanna: শুটিং ফ্লোরে মারাত্মক চোট পেয়ে শয্যাশায়ী রশ্মিকা মন্দানা! ঠিক কী হয়েছে অভিনেত্রীর?

সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ছবি ‘ককটেল ২’ বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও চর্চায় ছিলেন অভিনেত্রী। তবে এই সুখবরের আবহেই হঠাৎ নেমে এল চরম বিপত্তি। একই সঙ্গে ‘রণবলী’ ও ‘মাইসা’— এই দুই বিগ বাজেট ছবির শুটিং সামলাতে গিয়ে মারাত্মক শারীরিক আঘাতের শিকার হলেন ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থমকে গেল তাঁর সমস্ত কাজের ব্যস্ততা।

Rashmika Mandanna: শুটিং ফ্লোরে মারাত্মক চোট পেয়ে শয্যাশায়ী রশ্মিকা মন্দানা! ঠিক কী হয়েছে অভিনেত্রীর?
| Updated on: Aug 01, 2026 | 11:57 AM
Share

জীবনের এক অত্যন্ত মধুর ও সফল পর্ব অতিক্রম করছিলেন দক্ষিণি তারকা রশ্মিকা মন্দানা। এ বছরের শুরুতেই দীর্ঘদিনের সঙ্গী বিজয় দেবোরকোন্ডার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ছবি ‘ককটেল ২’ বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও চর্চায় ছিলেন অভিনেত্রী। তবে এই সুখবরের আবহেই হঠাৎ নেমে এল চরম বিপত্তি। একই সঙ্গে ‘রণবলী’ ও ‘মাইসা’— এই দুই বিগ বাজেট ছবির শুটিং সামলাতে গিয়ে মারাত্মক শারীরিক আঘাতের শিকার হলেন ‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী। চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থমকে গেল তাঁর সমস্ত কাজের ব্যস্ততা।

গল্পের প্রয়োজনে দুই ছবিতেই ছিল প্রচুর হাই-ভোল্টেজ অ্যাকশন দৃশ্য এবং কঠিন নাচের সিকোয়েন্স। তেমনই একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিং করতে গিয়ে ঘটে বিপত্তি। সূত্রের খবর, আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাঁর নিতম্ব ও কোমরের মধ্যবর্তী অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (muscle tissue) সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছে। সাধারণত, এই ধরণের জটিল ও মারাত্মক আঘাত দেখা যায় পেশাদার অ্যাথলিট বা ক্রীড়াবিদদের ক্ষেত্রে,যাঁরা প্রতিদিন চরম শারীরিক কসরত করেন। একজন অভিনেত্রীর শুটিং সেটে এমন গুরুতর আঘাত দেখে চিন্তিত ও বিস্মিত খোদ চিকিৎসকের দল।

চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সুস্থ হয়ে উঠতে রশ্মিকাকে আগামী অন্তত ছয় সপ্তাহ অর্থাৎ দেড় মাস বিছানা ছেড়ে ওঠা বারণ। এই সম্পূর্ণ বেডরেস্টের মেয়াদ শেষ হলে এবং শারীরিক পুনর্বাসন (rehabilitation) প্রক্রিয়ার পরই তিনি ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফিরতে পারবেন।

উল্লেখ্য, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের এক রাজকীয় প্রাসাদে সাবেকি ঐতিহ্য মেনে বিজয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রশ্মিকা। পরবর্তীতে হায়দরাবাদে আয়োজিত তাঁদের তারকাখচিত রিসেপশনে উপস্থিত ছিলেন বলিউড ও দক্ষিণি ছবির একঝাঁক প্রথম সারির তারকা। বিয়ের পর বিজয়ের সঙ্গেই ‘রণবলী’ ছবিতে স্ক্রিন শেয়ার করছিলেন তিনি। এর আগেও ‘ডিয়ার কমরেড’ কিংবা ‘গীত গোবিন্দম’-এর মতো কালজয়ী ছবিতে এই জুটির রসায়ন কাঁপিয়ে দিয়েছিল রুপোলি পর্দা।

তবে শুটিং সেটে রশ্মিকার চোট পাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে সলমন খানের সঙ্গে ‘সিকন্দর’ ছবির শুটিং করার সময়ও পায়ে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। একের পর এক অ্যাকশন প্যাকড ছবিতে নিজের সেরাটা দিতে গিয়ে ফের একবার বড়সড় বিপদের মুখে পড়লেন ‘জাতীয় ক্রাশ’। আপাতত তাঁর দ্রুত আরোগ্য কামনায় সরব অনুরাগী ও গোটা বিনোদন জগত।

Follow Us