AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মিস শেফালির আদলে তৈরি চরিত্রে দেখা যাবে সৃজলাকে

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এ কিংবদন্তি মিস শেফালির চরিত্রে অভিনয় করেছেন সৃজলা গুহ। এক সময়ে কলকাতার বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মিস শেফালি। তাঁর অনন্য ব্যক্তিত্ব, মঞ্চ উপস্থিতি এবং সাহসী শিল্পীসত্তা তাঁকে করে তুলেছিল এক সাংস্কৃতিক আইকন।

মিস শেফালির আদলে তৈরি চরিত্রে দেখা যাবে সৃজলাকে
| Edited By: | Updated on: Aug 01, 2026 | 11:57 AM
Share

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এ কিংবদন্তি মিস শেফালির চরিত্রে অভিনয় করেছেন সৃজলা গুহ। এক সময়ে কলকাতার বিনোদন জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন মিস শেফালি। তাঁর অনন্য ব্যক্তিত্ব, মঞ্চ উপস্থিতি এবং সাহসী শিল্পীসত্তা তাঁকে করে তুলেছিল এক সাংস্কৃতিক আইকন।

ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অজানা অধ্যায়কে তুলে ধরবে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহ-র জীবন অবলম্বনে নির্মিত এই ছবিতে ফুটে উঠবে এমন এক মানুষের গল্প, যাঁকে কেউ দেখেছেন নির্ভীক স্বাধীনতা সংগ্রামী হিসেবে, আবার কারও কাছে তিনি ছিলেন ডাকাত। ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ চরিত্র এবং ঘটনাকে নতুনভাবে দর্শকের সামনে তুলে ধরবে এই ছবি।

ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। মুখ্য ভূমিকায় রয়েছেন সুপারস্টার জিৎ। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কৌশিক সেন, চন্দন সেন, দেবত্তমা সাহা। ‘নন্দী মুভিজ’ এবং ‘জিৎজ ফিল্মওয়ার্কস’ প্রযোজিত এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্র। এবার স্বাধীনতা দিবসের মরসুমে মুক্তি পাবে এই বাংলা ছবিটি।

সৃজলা ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ। তবে ধারাবাহিক থেকে একটা লম্বা সময়ের বিরতি নিয়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে কাজ করছেন। পাশাপাশি এবার একটা জমজমাট গানের দৃশ্যে তাঁকে দেখা যাবে, তা আশা করা যায়। নায়ক জিতের শেষ যে বাংলা ছবি মুক্তি পেয়েছিল, সেটি ‘বুমেরাং’। সেই ছবিতে রুক্মিণী মৈত্রর সঙ্গে জুটি বেঁধেছিলেন জিত্‍। দু’ বছর পর জিতের ছবি দেখার জন্য উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা।

Follow Us