AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘…আমার মধ্যে অনেক ভয় লুকিয়ে আছে’, কেন TV9 বাংলাকে এমন কথা বলতে বাধ্য হলেন যিশু

Jisshu Sengupta: রোম্যান্টিক হিরো হিসেবে মহিলাদের মনে ঝড় তুলেছেন যিশু সেনগুপ্ত। আয়লা, আমফান, ইয়াসের মতোই তিনি। সামনে এসে দাঁড়ালে চিত্ত চঞ্চল করে তুলতে পারেন রমণীদের। এ হেন যিশু কিন্তু ভীতু। সেই কথা নিজে মুখে স্বীকার করে নিয়েছিলেন TV9 বাংলার কাছে। কীসের এত ভয় অভিনেতার?

‘...আমার মধ্যে অনেক ভয় লুকিয়ে আছে’, কেন TV9 বাংলাকে এমন কথা বলতে বাধ্য হলেন যিশু
যিশু সেনগুপ্ত।
| Updated on: May 28, 2024 | 12:34 PM
Share

বাঙালিদের অন্যতম প্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। তাঁকে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অনেকগুলো বছর ধরে যিশু তিলে-তিলে তৈরি করেছেন তাঁর ফ্যানবেস। ‘চৈতন্য মহাপ্রভু’ ধারাবাহিকে চৈতন্যদেবের চরিত্র অভিনয় করে কেরিয়ার শুরু করেছিলেন যিশু। তারপর থেকে একে-একে বহু বাংলা বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি। একটা সময় যিশুর হাতে কাজ ছিল না সেভাবে। কিন্তু পরবর্তীকালে ভাগ্য সহায় হয় তাঁর। বিগত কয়েক বছর ধরে কেবল বাংলায় নয়, বাংলার বাইরেও, যেমন মুম্বই এবং দক্ষিণ ভারত থেকে ডাক পাচ্ছেন যিশু। অন্য ভাষার বহু ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। বিদ্যা বালন থেকে শুরু করে কাজল, কঙ্গনা রানাওয়াত, আলিয়া ভাট… প্রায় সকলের সঙ্গেই কাজের অভিজ্ঞতা হয়ে গিয়েছে অভিনেতার। এখন তাঁর এক পা থাকে টলিউডে, অন্য পা থাকে বাংলার বাইরে। যিশু হয়ে উঠেছেন প্যান- ইন্ডিয়া স্টার (সর্বভারতীয় তারকা)। অনেকেই হয়তো জানেন না, যিশু নাকি খুব ভীতু প্রকৃতির মানুষ। এমন কথা যিশু নিজের মুখে স্বীকারও করে নিয়েছিলেন TV9 বাংলার কাছে।

TV9 বাংলার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে যিশুকে প্রশ্ন করা হয়েছিল, তিনি সত্যি ভীতু কি না। একটুও না ভেবে যিশু নিজের মুখে স্বীকার করে নিয়েছিলেন, “আমি সত্যি ভীষণই ভিতু। তবে আমি ভেজা বিড়াল হয়ে যাই না। আমার মধ্যে অনেক ভয় লুকিয়ে আছে। এটা বলতে পারি, মানুষকে দুঃখ দিতে আমি ভয় পাই। চেষ্টা করি আমার অজান্তে যাতে কেউ কষ্ট না পান। অনেক সময় সেই জন্য আমাকে মিথ্যা কথাও বলতে হয়েছে। ওয়াইট লাইজ়ের আশ্রয় নিতে হয়েছে।”

স্ত্রী নীলাঞ্জনা এবং দুই মিষ্টি মেয়ে সারা এবং জ়ারাকে নিয়ে সুখের সংসার যিশুর। তিনি পুরোদস্তুর ফ্যামিলি ম্যান। কাজের ব্যস্ততা থাকলেও পরিবারকে সময় দেন তিনি। বছর খানেক হল ফের টেলিভিশনে প্রযোজনার কাজে মন বসিয়েছেন যিশু। স্ত্রী নীলাঞ্জনা এবং তাঁর প্রয়োজনায় তৈরি হচ্ছে একাধিক বাংলা ধারাবাহিকও।

Follow Us