AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rituparna Sengupta: ঋতুপর্ণার গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, আওয়াজ পেলেন বাড়ি থেকে!

Rituparna Sengupta Car Hit Matador: দুর্ঘটনার পর চালক যাতে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তৎক্ষণাৎ ম্যাটাডোর চালককে ধরে ফেলেন তাঁরা এবং গাড়ির চাবি নিজেদের দখলে নেন। এরপর জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে জানা যায়, যিনি চালক, তাঁর এই গাড়িটি নয়।

Rituparna Sengupta: ঋতুপর্ণার গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা, আওয়াজ পেলেন বাড়ি থেকে!
| Updated on: Nov 19, 2026 | 7:31 PM
Share

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়ির সামনেই ঘটল বিপত্তি। বৃহস্পতিবার সকালে তাঁর পার্ক করা গাড়িতে সজোরে ধাক্কা মারল একটি ম্যাটাডোর। এই ঘটনায় অভিনেত্রীর গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। ভাগ্যক্রমে সে সময় সেখানে অভিনেত্রী খোদ এবং কেউ না থাকায় বড়সড় কোনও বিপদ ঘটেনি।

ঘটনার বিবরণ দিয়ে ঋতুপর্ণা জানিয়েছেন, “ঘটনার সময় আমি বাড়ির ভেতরেই ছিলাম। হঠাৎ একটি জোরাল সংঘর্ষের ও ভাঙচুরের শব্দে আমার এবং বাড়ির কর্মীদের সতর্কতা ভেঙে যায়। আমরা দ্রুত বাইরে বেরিয়ে এসে দেখি, একটি ম্যাটাডোর সজোরে ধাক্কা মেরেছে আমার দাঁড় করিয়ে রাখা গাড়িতে। ধাক্কার তীব্রতায় আমার গাড়ির বাঁ দিকের পেছনের পুরো অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।” তিনি আরও জানান, তাঁর এক বন্ধুর গাড়িও এই সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। অভিনেত্রীর কথায়, “সেখানে যদি কোনও মানুষ থাকতেন, তবে পরিস্থিতি অত্যন্ত প্রাণঘাতী হয়ে উঠতে পারত।”

Ritu

ঋতুপর্ণার গাড়ি।

দুর্ঘটনার পর চালক যাতে পালিয়ে যেতে না পারেন, সেজন্য তৎক্ষণাৎ ম্যাটাডোর চালককে ধরে ফেলেন তাঁরা এবং গাড়ির চাবি নিজেদের দখলে নেন। এরপর জিজ্ঞাসাবাদ শুরু করতেই বেরিয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জিজ্ঞাসাবাদে জানা যায়, যিনি চালক, তাঁর এই গাড়িটি নয়। তিনি মূলত একজন ক্যাটারিং কর্মী। আরও চাঞ্চল্যকর বিষয় হল, অভিযুক্ত স্বীকার করে যে তার কোনও বৈধ ড্রাইভিং লাইসেন্সই নেই। এর থেকেই স্পষ্ট যে, কোনও বৈধ অনুমতি বা লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে বাণিজ্যিক গাড়িটি চালাচ্ছিল সে। এই ধরনের চরম দায়িত্বজ্ঞানহীন আচরণে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ঋতুপর্ণা।

Follow Us