AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুস্মিতা মিথ্যে বলছে! অন্দরমহলের কোন সত্যি ফাঁস করলেন প্রাক্তন প্রেমিক রহমান?

Sushmita Sen: রহমানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে নাকি বহুদিন। এবার সুস্মিতার কথায় অবাক রহমন। একেবারেই মানতে পারলেন না সুস্মিতার বলা কথাগুলো। বরং অন্দরমহলের অন্য এক সত্যি এবার আনলেন সামনে। 

সুস্মিতা মিথ্যে বলছে! অন্দরমহলের কোন সত্যি ফাঁস করলেন প্রাক্তন প্রেমিক রহমান?
| Edited By: | Updated on: Jul 22, 2024 | 8:37 PM
Share

সুস্মিতা সেন ও রহমন শলের সম্পর্কের খবর অজানা ছিল না কারও। দীর্ঘ পাঁচ বছর ধরে এই জুটি বারবারস খবরের শিরোনামে উঠে এসেছে। কখনও গভীর প্রেম, কখনও আবার বিচ্ছেদের জল্পনা, লিভইন সম্পর্ক কখনও আবার বন্ধুত্বের তকমা দেওয়া, একে অন্যের সঙ্গে কোনও না কোনও কারণে জায়গা করে নিয়েছেন নেটিজেনদের চর্চায়। এবার সামনে এল কোন খবর? সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা স্পষ্ট করে দেন তিনি নাকি কোনও সম্পর্কেই নেই। রহমানের সঙ্গে সম্পর্ক ভেঙেছে নাকি বহুদিন। এবার সুস্মিতার কথায় অবাক রহমন। একেবারেই মানতে পারলেন না সুস্মিতার বলা কথাগুলো। বরং অন্দরমহলের অন্য এক সত্যি এবার আনলেন সামনে।

ঠিক কী বলেছিলেন সুস্মিতা সেন? 

‘আমার জীবনে কোনও পুরুষ নেই। বেশ কিছুদিন ধরেই আমি সিঙ্গল। তা প্রায় দু’বছর হয়ে গেল আমি একা, ২০২১ সাল থেকে আমি কোনও সম্পর্কে নেই।’তবে তা নিয়ে খুব একটা আক্ষেপ করতে দেখা যায় না তাঁকে। বরং নিজের চারিপাশে থাকা কাছের মানুষদের নিয়ে গর্ব করে তিনি বললেন, ‘আমার জীবনে কিছু চমৎকার মানুষ আছেন যাঁরা আমার বন্ধু। তাঁরা সকলেই অপেক্ষায় থাকেন, কখন আমি ওদের ফোন করে বলব, দেখ, আমি গাড়ি বের করছি, পেছনের সিটে এসে বস। আমরা গোয়ায় যাব।’

রহমান যদিও সম্পর্কের নানা জল্পনা উড়িয়ে বলে দিলেন, ‘ও তো ৬ বছর ধরে সঙ্গেই রয়েছে। এতে নতুন কী? আমরা সব সময় বন্ধুই ছিলাম। বন্ধুই থাকব। আমাদের মধ্যে বিশেষ কিছু আছে, যা বোঝাই যায়।’ অর্থাৎ প্রেম, বিচ্ছেদ আলাদা হওয়া প্রসঙ্গেই আর ঢুকলেন না তিনি। তাঁর কথায় প্রথম থেকেই ভাল বন্ধু সুস্মিতা আর তিনি, সত্যি কি তাই! প্রশ্ন তুলছে নেটপাড়া।

Follow Us