AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss Bangla: ‘দাদার দরবার’-এই চকাস করে চুমু, রাজবীরকে প্রপোজ নন্দিনীর! ‘লেপের তলায়’ খুনসুটির মাঝেই রাজবীরকে সাবধান করলেন অনুষ্কা

Bigg Boss Bangla Gossip: বিগ বস বাংলার ঘরে প্রেম জমে ক্ষীর! রাজবীরকে সরাসরি প্রপোজ করে বসলেন নন্দিনী। অন্যদিকে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী অনুষ্কা ঘরে ঢুকেই রাজবীরকে দিলেন কড়া সতর্কবার্তা। রাজবীর নন্দিনীর প্রেম নিয়ে কী বলেছেন অনুষ্কা? কী কী ঘটেছে বিগ বসের ঘরে?

Bigg Boss Bangla: 'দাদার দরবার'-এই চকাস করে চুমু, রাজবীরকে প্রপোজ নন্দিনীর! 'লেপের তলায়' খুনসুটির মাঝেই রাজবীরকে সাবধান করলেন অনুষ্কা
কী ঘটেছে?
| Updated on: Sep 28, 2026 | 8:27 AM
Share

বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-এর ঘরে এখন শুধুই প্রেমের মরশুম! একে অপরের আরও কাছাকাছি রাজবীর দে এবং নন্দিনী দত্ত। ক্যামেরার সামনেই এবার নিজেদের মনের কথা রীতিমতো খোলসা করে ফেললেন দু’জনে।

কাউচে পাশাপাশি বসেছিলেন রাজবীর আর নন্দিনী। রাজবীরের কোলো পা তুলে বসে ছিলেন নন্দিনী। আচমকাই নন্দিনী রাজবীরকে জিজ্ঞেস করে বসেন, “আর ইউ ইন লাভ উইথ মি? তুমি আমায় পছন্দ করো?” এই প্রশ্নের উত্তরে ‘হ্যাঁ’ বলতে গিয়েও একটু থমকে যান রাজবীর। কারণ, আজ উত্তর দিলেই ব্যাপারটা সরাসরি প্রপোজ করার মতো হয়ে যাবে, যা তিনি এখনই চাইছেন না। কিন্তু নন্দিনীও সহজে ছাড়ার পাত্রী নন। তিনি পরপর প্রশ্ন ছুঁড়ে দেন, “আমি তোমায় ভরসা করতে পারি? তুমি লয়েল তো? অপশন খুঁজছ না তো? তোমার জীবনে অন্য কেউ আছে?” রাজবীরও মুচকি হেসে স্পষ্ট জানিয়ে দেন, “১০০% রিয়েল।” রাজবীর তাঁকে সত্যিই পছন্দ করেন শুনেই নন্দিনী বলে ওঠেন, “তোমার আমার প্রচুর ঝগড়া হবে। নোংরা ঝগড়া হবে। তুমিও টক্সিক, আমিও টক্সিক।” কথার মাঝেই রাজবীর তাঁকে আলতো করে মারলে নন্দিনী ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, “বিগ বস কি এগুলো দেখতে পারছে না? আমায় মারছে।” এই কথা শুনে রাজবীরের মুখে শোনা যায় এক রসালো মন্তব্য, “লেপের তলায়…”। বোঝাই যাচ্ছে, দু’জনের এই খুনসুটি এখন বেশ জমে গিয়েছে। এমনকী দাদার দরবারে প্রকাশ্যে নন্দিনীকে সশব্দে চুমু খান রাজবীর।

তবে এই প্রেমের আবহাওয়ায় আচমকাই ছন্দপতন। বিগ বসের ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে পা রাখলেন পরিচিত মুখ অনুষ্কা ঘোষ। তাঁকে হঠাৎ ঢুকতে দেখে সোনামণি আর তনুশ্রীদের তো চোখ কপালে ওঠার জোগাড়! অবাক হয়ে তনুশ্রী বলেই বসেন, “কে রে?” ঘরে ঢুকেই অনুষ্কা অবশ্য সময় নষ্ট করেননি। সোজা গিয়ে রাজবীরকে জড়িয়ে ধরেন। এরপর শুরু হয় সবার গেম নিয়ে কাঁটাছেঁড়া। জীতুর অভিনয়ের প্রশংসা করেন, দুর্নিবারকে মিষ্টি মানুষ বলেন। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে রাজবীরের প্রতি তাঁর মন্তব্য। অনুষ্কা তাঁকে সরাসরি সতর্ক করে বলেন, “রাজবীর ভালো খেলছ। তুমি কারওর পাল্লায় পড়ে নিজের গেমটা খারাপ করো না প্লিজ।” দর্শকমহলে জল্পনা, অনুষ্কার এই তির আসলে নন্দিনীর দিকেই।

অনুষ্কা আসার পর থেকেই তাঁর সঙ্গে নন্দিনীর ঠান্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে। ঘরে জীতু কমলকে অনুষ্কা ‘দাদা’ বলে ডাকছিলেন। তা শুনে নন্দিনী একটু ব্যঙ্গের সুরেই ‘দাদা’ বলে ওঠেন। অনুষ্কাও ছেড়ে দেওয়ার পাত্রী নন। তিনি সটান জিজ্ঞেস করেন, “তোমার মতো কি সবাই প্রেম করতে এসেছে বাবু?” এর জবাবে নন্দিনী যা বললেন, তা রীতিমতো ভাইরাল হওয়ার মতো। নন্দিনীর সোজাসাপটা জবাব, “আমি প্রেম করতে আসিনি, আমি প্রেমে পড়েছি।”

সব মিলিয়ে বিগ বসের ঘরে এখন পরতে পরতে উত্তেজনা। ইতিমধ্যেই খেলা থেকে বাদ পড়েছেন সোহিনী পাল, সায়ক চক্রবর্তী, অ্যালেক্সজান্দ্রা এবং জয়িতা। ওয়াইল্ড কার্ড হিসেবে রাজবীরের সঙ্গে ঘরে এসেছেন জীতু কমলও। ক্যাপ্টেন্সি টাস্কে জিতে নতুন ক্যাপ্টেন হয়েছেন তনুশ্রী। তবে আগামী দিনে অনুষ্কা, নন্দিনী আর রাজবীরের এই ত্রিকোণ সমীকরণ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহল।

Follow Us