AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saif Ali Khan: ‘ম্যায় হুঁ না’ ছবিতে খোদ শাহরুখের তরফে পান অফার! তাও কেন বাদ পড়েন সইফ?

Main Hoon Na: শাহরুখ খানের ‘ম্যায় হুঁ না’ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও কেন বাদ পড়েছিলেন সইফ আলি খান? দীর্ঘ বছর পর সেই অজানা গল্প শোনালেন অভিনেতা। দেখে নিন ঠিক কী ঘটেছিল।

Saif Ali Khan: ‘ম্যায় হুঁ না’ ছবিতে খোদ শাহরুখের তরফে পান অফার! তাও কেন বাদ পড়েন  সইফ?
শাহরুখের ডাকেও কেন শিকে ছেঁড়েনি সইফের?
| Updated on: May 15, 2026 | 11:17 AM
Share

শাহরুখ খান (Shah Rukh Khan) মানেই বড় পর্দায় ম্যাজিক, আর তাঁর প্রযোজনায় কাজ করা মানে যে কোনও অভিনেতার কাছেই বড় সুযোগ। কিন্তু ভাবুন তো, খোদ কিং খান আপনাকে একটি চরিত্রের জন্য ডাকলেন, অথচ পরিচালক সটান ‘না’ করে দিলেন! ঠিক এমনটাই ঘটেছিল সইফ আলি খানের সঙ্গে। দীর্ঘ বছর পর ‘ম্যায় হুঁ না’ ছবি নিয়ে এক বিস্ফোরক তথ্য সামনে আনলেন নবাব পুত্র।

শাহরুখের ডাকেও কেন শিকে ছেঁড়েনি সইফের?

সম্প্রতি নিজের নতুন ছবি ‘কর্তব্য’-এর প্রচারে এসে পুরনো দিনের এক অজানা গল্প শোনালেন সইফ। তিনি জানান, শাহরুখ খান স্বয়ং তাঁকে ফোন করে ‘ম্যায় হুঁ না’ ছবিতে একটি চমৎকার চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার সময় বাঁক নেয় গল্প। সইফের কথায়, “শাহরুখ ফোন করে বলেছিল দারুণ একটা পার্ট আছে। কিন্তু কিছুক্ষণ পরেই পরিচালক ফারহা খানের ফোন আসে, তিনি সরাসরি আমাকে মানা করে দেন।”

যদিও সইফ খোলসা করেননি কোন চরিত্রের জন্য তাঁকে ভাবা হয়েছিল, তবে বলিপাড়ার গুঞ্জন আর দর্শকদের ধারণা বলছে, সেটি ছিল জায়েদ খানের আইকনিক ‘লাকি’ চরিত্রটি। ২০০৪ সালের সেই ব্লকবাস্টার ছবিতে শাহরুখ-সইফ রসায়ন দেখার সুযোগ হাতছাড়া হওয়ায় আজও আফসোস করেন অনেক ভক্ত।

অতীতের সেই ঘটনা নিয়ে অবশ্য কোনও তিক্ততা নেই সইফের মনে। বরং শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস’-এর কাজের ধরণে তিনি মুগ্ধ। বর্তমানে সইফের নতুন ছবি ‘কর্তব্য’ (Kartavya) মুক্তি পেয়েছে আজই অর্থাৎ ১৫ মে। এই ছবিটিও প্রযোজনা করেছে শাহরুখের সংস্থা।

সইফ বলেন, “শাহরুখ একজন দুর্দান্ত প্রযোজক। তিনি পরিচালককে নিজের মতো কাজ করার পূর্ণ স্বাধীনতা দেন। ছবির ট্রেলার লঞ্চের সময় তিনি আমাকে বলেছিলেন, স্ক্রিপ্টটা অসাধারণ, তোমার একবার পড়া উচিত। কাজ শেষ হওয়ার পর উনি ছবিটা দেখে খুব খুশি হয়েছেন।”

‘কর্তব্য’ ছবিতে সইফকে দেখা যাবে এক হারিয়ানভি পুলিশ অফিসারের চরিত্রে। অভিনেতা স্বীকার করেছেন, এই ছবির জন্য হারিয়ানভি ভাষা রপ্ত করাটাই ছিল তাঁর কেরিয়ারের অন্যতম কঠিন কাজ। ছবিতে সইফ ছাড়াও রয়েছেন রসিকা দুগ্গল, সঞ্জয় মিশ্র এবং জাকির হোসেনের মতো পাওয়ারহাউস অভিনেতারা।

বলিউডের দুই সুপারস্টারের বন্ধুত্ব যে আজও অটুট, সইফের এই অকপট স্বীকারোক্তি সেই প্রমাণই দিল। ‘কাল হো না হো’র পর এই দুই মূর্তিকে আবার কবে একসঙ্গে পর্দায় দেখা যাবে, এখন সেই অপেক্ষাতেই দিন গুনছেন সিনেপ্রেমীরা।

Follow Us