AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss 20: কী দেখানোর জন্য বিগ বসের ঘরে শার্ট খুলেছিলেন সলমন? বলেই দিলেন সবটা

Salman Khan shirtless: বিগ বস ২০-র মঞ্চে হঠাৎ শার্টলেস সলমন খান! ভাইজানের এমন রূপ দেখে নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছিল। কিন্তু কেন ক্যামেরার সামনে এমনটা করলেন তিনি? উইকেন্ড কা বার-এ নিজেই সেই রহস্য ফাঁস করলেন অভিনেতা।

Bigg Boss 20: কী দেখানোর জন্য বিগ বসের ঘরে শার্ট খুলেছিলেন সলমন? বলেই দিলেন সবটা
কী বলেছেন তিনি?
| Updated on: Sep 28, 2026 | 10:11 AM
Share

সলমন খান (Salman Khan) আর তাঁর শার্টলেস অবতার, এই দুইয়ের ম্যাজিক বলিউড ভক্তদের কাছে নতুন কিছু নয়। পর্দায় ভাইজান জামা খুলবেন আর ভক্তরা হাততালি দেবেন না, এমনটা কখনও হয় নাকি! সম্প্রতি ‘বিগ বস ২০’-র মঞ্চেও ঠিক এমনটাই দেখা গিয়েছে। উইকেন্ড কা বার-এ হঠাৎ করেই শার্টলেস হয়ে যান সলমন। আর তাতেই সোশাল মিডিয়ায় তুমুল ঝড় ওঠে। সেই ভিডিয়ো ভাইরাল হতেও সময় নেয়নি। কিন্তু কেন হঠাৎ এমনটা করলেন তিনি? এবার সেই রহস্য নিজেই ফাঁস করলেন বলিউডের ভাইজান।

শার্টলেস হওয়ার আসল কারণ

অনেকেই ভেবেছিলেন, নিজের ফিট বডি ফ্লন্ট করতেই বুঝি ক্যামেরার সামনে জামা খুলেছিলেন সলমন। কিন্তু আসল ঘটনাটি একেবারেই আলাদা। গত সপ্তাহের সেই ভাইরাল মুহূর্ত নিয়ে কথা বলতে গিয়ে ভাইজান পরিষ্কার জানিয়ে দেন যে, তিনি মোটেও তাঁর ফিট বডি দেখাননি। এই বিষয়ে সলমন বলেন, “আমি শার্ট খুলে এটাই বোঝানোর জন্য খুলেছিলাম যে আমার এখন সিক্স প্যাক নেই।” অর্থাৎ তাঁর শরীর যে এখন কতটা ‘আনফিট’, সেটাই তিনি সবাইকে বোঝাতে চেয়েছিলেন।

বিগ বসের মঞ্চে দাঁড়িয়ে সলমন আরও খোলসা করে তাঁর বডি নিয়ে কথা বলেন। তিনি বলেন, “জানি না কেন মানুষের ওই বডি ভালো লেগে গিয়েছে। তবে এখন নেই। এখনও সময় আছে তার জন্য। ১-২ মাস লাগবে। এটা এখনও ওয়ার্ক ইন প্রোগ্রেস। এমন নয় যে আমি ফিট হয়ে গিয়েছি, আর তারপর দেখিয়েছি। আমি আনফিট অবস্থাতেই দেখিয়েছি।” তাঁর এই কথা শুনে উপস্থিত সকলেই বেশ মজা পান।

কিন্তু হঠাৎ বডি বানানোর জন্য এতটা ঘাম কেন ঝরাচ্ছেন ভাইজান? শোনা যাচ্ছে, পরিচালক ভামশি পৈডিপল্লির সঙ্গে তাঁর পরবর্তী ছবির জন্যই এই কড়া রুটিন। রিপোর্ট অনুযায়ী, ছবিটির নাম হতে পারে ‘মনস্টার’ (Monster)। আর সেই ছবির জন্যই নিজেকে নতুন করে গড়ছেন তিনি। হাতে আর মাত্র এক-দু’মাস। তার পরেই ভক্তদের সামনে একদম নতুন অবতারে ধরা দেবেন তিনি। সলমনের এই স্পষ্ট কথা শুনে ভক্তরা এখন আরও বেশি উত্তেজিত। আনফিট অবস্থাতেই যদি এমন ক্রেজ তৈরি হয়, তবে পুরোপুরি ফিট হওয়ার পর লুক কেমন হবে, এখন সেটাই দেখার বিষয়!

Follow Us