AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan health update: বিগ বসের মঞ্চে বুকে হাত দিয়ে লুটিয়ে পড়েন সলমন! কী হয়েছে ভাইজানের?

Bigg Boss 20: বিগ বস ২০-র মঞ্চে সঞ্চালনা করতে করতেই হঠাৎ বিপত্তি! সবার সামনে বুকে হাত দিয়ে মঞ্চের ওপর লুটিয়ে পড়েন সলমন খান। ভাইজানের এই অবস্থা দেখে মুহূর্তে শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। ক্যামেরার সামনে আচমকা কী ঘটে ভাইজানের সঙ্গে?

Salman Khan health update: বিগ বসের মঞ্চে বুকে হাত দিয়ে লুটিয়ে পড়েন সলমন! কী হয়েছে ভাইজানের?
কী হয়েছে ভাইজানের?
| Updated on: Sep 20, 2026 | 11:46 AM
Share

সলমন খান (Salman Khan) মানেই টানটান উত্তেজনা। কিন্তু বিগ বস ২০-র নতুন প্রোমো দেখে সবার তো রীতিমতো ভয় পাওয়ার জোগাড়! ভিডিয়োতে দেখা যাচ্ছে, শো সঞ্চালনা করতে করতেই হঠাৎ বুকে হাত দিয়ে মঞ্চের ওপর শুয়ে পড়লেন ভাইজান। ব্যস, এই দৃশ্য দেখেই নেটমাধ্যমে শুরু হয়ে যায় জোর চর্চা। সবার মনে একটাই প্রশ্ন, হঠাৎ কী হল ভাইজানের? তিনি কি শো চলাকালীন সত্যিই অসুস্থ হয়ে পড়লেন?

ভাইজানের স্বাস্থ্য নিয়ে অনুরাগীদের এমনিতেই একটু বেশিই চিন্তা থাকে। কারণ, তিনি এর আগে কখনও নিজের শারীরিক কষ্টের কথা লুকোননি। একটা সময় তো তাঁর এমন অবস্থা হয়েছিল যে, ঠিক করে হাঁটতেও পারতেন না। সেই সব দিন পেরিয়ে তিনি আবার হাসিমুখে পর্দায় ফিরেছেন। তাই এমন একটা ভিডিয়ো সামনে এলে ভয় পাওয়াটাই স্বাভাবিক।

তবে জল্পনা যখন তুঙ্গে, তখন নিজেই মুখ খুললেন সলমন। সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে তিনি অনুরাগীদের চিন্তা দূর করেছেন। পরিষ্কার জানিয়েছেন যে, তিনি একদম সুস্থ আছেন। ঈশ্বরের দয়ায় তাঁর শরীরে কোনও সমস্যা নেই। তা হলে ওই ভিডিয়োর আসল গল্পটা কী? সলমন জানিয়েছেন, পুরো বিষয়টা আসলে প্রোমোর কারসাজি। ভুল জায়গায় ভিডিয়ো কেটে প্রোমো বানানোতেই এই বিভ্রান্তি তৈরি হয়েছে।

ঠিক কী ঘটেছে?

আসল ঘটনা হল, বিগ বসের ঘরে প্রতিযোগী কাজীর নজর কাড়তে একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। তিনি নিজের শরীর খারাপ নিয়ে মিথ্যে নাটক করছিলেন। ঘরের বাকি ১৫ জন সদস্য কাজীর ওই অবস্থা দেখে সত্যিই ভয় পেয়ে গিয়েছিলেন। কেউ বুঝতে পারেননি যে ওটা অভিনয় ছিল। সলমন মঞ্চে দাঁড়িয়ে কাজীর সেই মিথ্যে নাটকটাই নকল করে দেখাচ্ছিলেন। তিনি মজা করে বোঝাচ্ছিলেন কাজী ঠিক কী করেছেন। কিন্তু প্রোমোটা এমন ভাবে কাটা হয়েছে যে, মনে হচ্ছে সলমন নিজেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন।

এমন একটা ভুল বার্তা সবার কাছে পৌঁছে যাওয়ায় সলমন নিজেও বেশ বিরক্ত। তাই অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার সঙ্গে তিনি জানিয়েছেন যে, সম্পাদনার ভুলেই এই কাণ্ড। প্রিয় তারকার এই বার্তা পেয়ে অবশেষে শান্ত হয়েছেন ভক্তরা। ভাইজান একদম ফিট আছেন, এটাই সবচেয়ে বড় খবর অনুরাগীদের কাছে।

Follow Us