AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: চোখ-মুখ ফুলে ঢোল, ওজন বেড়েই চলছে সলমনের! অসুস্থ ভাইজান?

Salman Khan Viral Video: সিনেপ্রেমীদের মনে পড়ে গিয়েছিল বহু পুরোনো ‘তেরে নাম’ ছবির সেই ‘রাধে মোহন’-এর স্মৃতি। নস্টালজিয়ায় ভেসে অনুগামীরা তো কমেন্ট বক্সে লিখেই ফেলেছিলেন, ‘তেরে নাম ২-এর চিত্রনাট্য তৈরি, খুব শীঘ্রই আসছে পার্ট টু!’ কিন্তু সম্প্রতি সামনে আসা একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, এই লুকের পেছনে লুকিয়ে রয়েছে এক ভিন্ন ও উদ্বেগের কারণ।

Salman Khan: চোখ-মুখ ফুলে ঢোল, ওজন বেড়েই চলছে সলমনের! অসুস্থ ভাইজান?
| Updated on: Jun 24, 2026 | 7:10 PM
Share

সুঠাম চেহারা, আপাদমস্তক কালো পোশাক আর গালে হালকা দাড়ি— ‘আমির খান প্রোডাকশনস’-এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে ভাইজানের এই চেনা লুক নিমেষেই ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়। তবে নেড়া মাথার সলমন খানকে (Salman Khan) দেখে সিনেপ্রেমীদের মনে পড়ে গিয়েছিল বহু পুরোনো ‘তেরে নাম’ ছবির সেই ‘রাধে মোহন’-এর স্মৃতি। নস্টালজিয়ায় ভেসে অনুগামীরা তো কমেন্ট বক্সে লিখেই ফেলেছিলেন, ‘তেরে নাম ২-এর চিত্রনাট্য তৈরি, খুব শীঘ্রই আসছে পার্ট টু!’ কিন্তু সম্প্রতি সামনে আসা একটি রিপোর্টে দাবি করা হচ্ছে, এই লুকের পেছনে লুকিয়ে রয়েছে এক ভিন্ন ও উদ্বেগের কারণ।

শোনা যাচ্ছে, ভাইজানের শরীর নাকি খুব একটা ভালো নেই। অথচ চিকিৎসার জন্য তিনি নাকি কোনওভাবেই আমেরিকা যেতে রাজি হচ্ছেন না! পরিবারের শত অনুরোধও অভিনেতা কানে তুলছেন না বলে খবর। মঙ্গলবার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে সলমনের স্বাস্থ্য সংক্রান্ত একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়, যা ভক্তদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই পোস্টে একজন দাবি করেছেন, “কয়েক দিন আগেই আমি জানিয়েছিলাম যে সলমন ভাই কিছু শারীরিক সমস্যার মধ্যো দিয়ে যাচ্ছেন, কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি। সম্প্রতি সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতে গিয়েছিলেন তিনি। সেখানে স্পষ্ট দেখা গিয়েছে সলমনের ওজন কতটা বেড়েছে, পেটেও মেদ জমেছে।”

ওই পোস্টের দাবি অনুযায়ী, সলমনের শরীর ভালো না থাকায় পরিবারের সদস্যরা তাঁকে বারবার চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুরোধ করছেন। কিন্তু কাজের প্রতি প্রচণ্ড দায়বদ্ধ সলমন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাতের সিনেমার কাজ শেষ না করে তিনি দেশের বাইরে পা রাখবেন না। নিজের কারণে যাতে কোনও আসন্ন প্রজেক্টের শুটিং পিছিয়ে না যায়, সেই চিন্তাতেই আমেরিকা যাওয়ার প্রস্তাব নাকচ করেছেন তিনি। অভিনেতার এই একগুঁয়ে সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চিন্তিত তাঁর পরিবার ও কাছের মানুষেরা।

ভাইরাল হওয়া পোস্টে আরও ইঙ্গিত দেওয়া হয়েছে যে, স্টেরয়েড নেওয়ার কারণেই অভিনেতার ওজন এভাবে আচমকা বাড়ছে এবং কমছে। এই পরিস্থিতিতে ভক্তদের কাছে আর্জি জানানো হয়েছে, তাঁরা যেন সলমনকে নিজের শরীরের খেয়াল রাখার অনুরোধ করেন। যদিও ছড়িয়ে পড়া এই ভাইরাল পোস্টের সত্যতা  যাচাই করা সম্ভব হয়নি। এখন দেখার, স্বাস্থ্যের এই গুঞ্জন নিয়ে খোদ ভাইজান বা তাঁর টিমের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া আসে কি না।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত