AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Assembly: আসছে বড় বিল, একদিনের জন্য বসছে জরুরি অধিবেশন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ

Assembly Session: পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী, বিধানসভার চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্ব আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত চলার কথা। এরপর থাকবে বিরতি। তারপর দ্বিতীয় দফার মূল অধিবেশন শুরু হওয়ার কথা আগামী ৭ জুলাই থেকে। প্রথমে স্থির ছিল যে ৬ জুলাই থেকে মূল অধিবেশন শুরু হবে।

WB Assembly: আসছে বড় বিল, একদিনের জন্য বসছে জরুরি অধিবেশন, যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ
পশ্চিমবঙ্গ বিধানসভাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 24, 2026 | 7:11 PM
Share

কলকাতা: মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সাফ জানিয়েছিলেন, চলতি অধিবেশনের শেষ দিনেই তাঁর সরকার রাজ্যে একটি অত্যন্ত কঠোর ও সম্পূর্ণ নতুন বিল আনতে চলেছে। তবে সূত্রের খবর, অধিবেশনের (Assembly Session) শেষ দিনে এই বিল আনা সম্ভব হচ্ছে না। বিল পেশ করার জন্য একদিনের বিশেষ অধিবেশন ডাকা হবে। বর্তমানে বাজেট অধিবেশন চলছে বিধানসভায়। এই অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর বিল পেশ করতে অধিবেশন ডাকা হবে বলে জানা গিয়েছে।

কোন বিল পেশ হবে বিধানসভায়

দুর্নীতি মোকাবিলায় এক নতুন বিল আনতে চলেছে বিজেপি সরকার। এই নতুন আইনের মূল লক্ষ্যই হবে – রাজ্যের যে কোনও স্তরের দুর্নীতিগ্রস্ত আধিকারিক, নেতা বা ব্যক্তিদের বেআইনিভাবে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করা। বিধানসভা সূত্রে খবর, এই বিলটি পাস করানোর জন্য আগামী সোমবার (২৯ জুন) একদিনের জন্য বিধানসভার বিশেষ জরুরি অধিবেশন ডাকা হচ্ছে।

পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী, বিধানসভার চলতি বাজেট অধিবেশনের প্রথম পর্ব আগামী ২৫ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত চলার কথা। এরপর থাকবে বিরতি। তারপর দ্বিতীয় দফার মূল অধিবেশন শুরু হওয়ার কথা আগামী ৭ জুলাই থেকে। প্রথমে স্থির ছিল যে ৬ জুলাই থেকে মূল অধিবেশন শুরু হবে। পরে স্থির হয়েছে ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। তাই ৭ জুলাই থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে।

কাজ করছেন আইন বিশেষজ্ঞরা

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে দুর্নীতি-বিরোধী বিলটি আনার কথা ঘোষণা করেছেন, তার খসড়া বা ড্রাফটিং তৈরির কাজ (Framing) এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় চলছে বলে সূত্রের খবর। পূর্ব নির্ধারিত ২৫ জুনের মধ্যে এই বিলের সম্পূর্ণ ড্রাফটিং-এর কাজ শেষ করা কার্যত অসম্ভব। সেই কারণেই ওই জরুরি অধিবেশন ডাকা হচ্ছে। কোনওরকম আইনি ফাঁকফোকর যাতে না থাকে, তার জন্য সবদিক খতিয়ে দেখছেন রাজ্যের আইন বিশেষজ্ঞরা।

মাঝের বিরতির সময়ে, আগামী সোমবার অর্থাৎ ২৯ জুন একদিনের জন্য বিশেষ অধিবেশন ডেকে এই বিলটি হাউসে নিয়ে আসতে চাইছে রাজ্য সরকার। এই বিল পাশ হলে দুর্নীতি মোকাবিলায় সরকারে বিশেষ সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত