AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan: ঘরেই সুরক্ষিত নন সলমন! ফাঁস হল সল্লুর প্রাইভেট ভিডিয়ো

Salman Khan personal video leak: এমনকি এই প্রতিবাদের জন্য যদি তাঁকে আইনি ঝামেলায় জড়াতে হয় বা জেলেও যেতে হয়, তাতেও তিনি পরোয়া করেন না। সলমনের এমন মারমুখী রূপ দেখে ছবিশিকারিরা তাঁর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ইন্টারনেটে ফাঁস হয়ে গেল অভিনেতার একান্তই ব্যক্তিগত একটি ভিডিও।

Salman Khan: ঘরেই সুরক্ষিত নন সলমন! ফাঁস হল সল্লুর প্রাইভেট ভিডিয়ো
| Updated on: May 27, 2026 | 11:53 AM
Share

বলিউড ভাইজান সলমন খানকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। সম্প্রতি পাপারাৎজি বা ছবিশিকারিদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন অভিনেতা। সাফ জানিয়েছিলেন, অনুমতি ছাড়া তাঁর ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ক্যামেরাবন্দি করা একদমই চলবে না। এমনকি এই প্রতিবাদের জন্য যদি তাঁকে আইনি ঝামেলায় জড়াতে হয় বা জেলেও যেতে হয়, তাতেও তিনি পরোয়া করেন না। সলমনের এমন মারমুখী রূপ দেখে ছবিশিকারিরা তাঁর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। কিন্তু সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ইন্টারনেটে ফাঁস হয়ে গেল অভিনেতার একান্তই ব্যক্তিগত একটি ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই নতুন ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক বন্ধুর বাড়িতে নৈশভোজে মেতেছেন সলমন। সারাদিনের ব্যস্ততার পর তাঁর চোখেমুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, তবে বেশ মন দিয়েই রাতের খাবার খাচ্ছেন তিনি। অভিনেতার এমন একটি ঘরোয়া মুহূর্তের ভিডিও এভাবে বাইরে চলে আসায় ক্ষুব্ধ তাঁর ভক্তরা।

এদিকে ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশ ট্রোলিং শুরু করে দিয়েছেন। অনেকের দাবি, সলমন নাকি মদ্যপ অবস্থায় ছিলেন, আর সেই কারণেই নাকি ঠিকমতো চোখ মেলতে পারছিলেন না। এই ধরনের মন্তব্য দেখেই চটে লাল সলমন-অনুরাগীরা। ট্রোলাদের একহাত নিয়ে তাঁরা বলছেন, “এ কেমন মানসিকতা! মানুষটাকে কি এক মুহূর্তও শান্তিতে থাকতে দেওয়া হবে না?”

গত প্রায় দু’বছর ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সলমন খান। যার কারণে ২৪ ঘণ্টা কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে রাখা হয় তাঁকে। এমন এক হাই-প্রোফাইল ও সংবেদনশীল পরিস্থিতিতে, বাড়ির ভেতরের ব্যক্তিগত ভিডিও কীভাবে বাইরে চলে এল, তা ভেবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের।

ভিডিওটি দেখে ক্ষোভ উগরে দিয়ে এক নেটিজেন লিখেছেন, “ছিঃ! অত্যন্ত লজ্জাজনক ঘটনা। একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তার (Privacy) ন্যূনতম সম্মানটুকু এরা দিতে জানে না।”

ক্যামেরা সামনে চলে আসায় দিনকয়েক আগেই রুদ্রমূর্তি ধারণ করেছিলেন সলমন। তবে নতুন করে এই ভিডিও ফাঁসের ঘটনাটি নিয়ে ‘সুলতান’ নিজে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

Follow Us