West Bengal New LIVE Update: অন্নপূর্ণা যোজনার ফর্ম ডাউনলোড করতে কোন লিংকে ক্লিক করবেন, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা
ধোপে টিকল না বিরোধীদের আপত্তি। সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট জানিয়ে দিল, দেশ জুড়ে চলবে SIR। এদিনের মামলায় সুপ্রিম কোর্ট চারটি বিষয় বিবেচনা করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি গ্রেফতার হয়েছে দিলীপ মণ্ডল। আজ নজর থাকবে সেই দিকেই।

বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বঙ্গ রাজনীতিতে একের পর এক ঘটনা ক্রমেই প্রকাশ্যে আসছে। আজ থেকে শুরু হচ্ছে ‘অন্নপূর্ণা ভান্ডার’-এর ফর্ম ফিলাপ। অফলাইন এবং অনলাইন দুটোতেই ফিলআপ করা যাবে। অপরদিকে, SIR মামলায় বড় জয় নির্বাচন কমিশনের। ধোপে টিকল না বিরোধীদের আপত্তি। সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট জানিয়ে দিল, দেশ জুড়ে চলবে SIR। এদিনের মামলায় সুপ্রিম কোর্ট চারটি বিষয় বিবেচনা করেছে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে অনুপ্রবেশকারীদের হোল্ডিং সেন্টারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি গ্রেফতার হয়েছে দিলীপ মণ্ডল। আজ নজর থাকবে সেই দিকেই।
LIVE NEWS & UPDATES
-
Annapurna Yojana Form: কোথা থেকে ডাউনলোড করবেন ফর্ম
বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটে প্রকাশ হল অন্নপূর্ণা যোজনার ফর্ম। কোন লিংকে ক্লিক করলে ফর্ম পাবেন, জানিয়ে দিলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
The West Bengal Government has launched the ‘Annapurna Yojana’ for the women of the state.
You can get all the information related to Annapurna Yojana on the website given below. To download the form – click on the below link https://t.co/r4zgUEeug9
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) May 27, 2026
-
অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন শুভেন্দু
বেআইনিভাবে প্রায় ৩০ লক্ষ সুবিধাভোগী রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করতে গিয়ে এই তথ্য জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খতিয়ে দেখে সেই সব নাম বাদ দেওয়া হচ্ছে। তবে, সিএএ আওতাধীন ও ট্রাইবুনালে আবেদনকারীরা ব্যতিক্রম বলে জানিয়েছেন তিনি।
বিস্তারিত পড়ুন: Annapurna Yojana: এনরোলমেন্ট শেষ হলেই বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন শুভেন্দু
-
-
SC On DA: পিছল DA মামলার শুনানি
রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) মামলার শুনানি আপাতত স্থগিত হয়ে গেল সুপ্রিম কোর্টে। আগামী ৩০ মে কর্মচারী সংগঠন এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সুপ্রিম কোর্টে সে কথা জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। কর্মচারী সংগঠনের তরফে আইনজীবী বিকাশ ভট্টাচার্য আবেদন জানান, মামলা জুলাই মাস পর্যন্ত স্থগিত করা হোক। অন্তর্বর্তীকালীন সময়ে এই বিষয়ে কিছু অগ্রগতি হতে পারে বলে আশা প্রকাশ করেন বিকাশ রঞ্জন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। বিস্তারিত পড়ুন: ‘আপাতত জুলাই মাস পর্যন্ত…’, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে DA আন্দোলনকারীদের বৈঠকের আগেই সুপ্রিম কোর্টে বড় আপডেট
-
‘আইনজীবী হয়ে এই মন্তব্য করলেন…’, বিকাশরঞ্জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের BJP নেতার
তৃণমূলের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি (Aditi Munsi) ও দেবরাজ চক্রবর্তীর (Debraj chakraborty) হয়ে মামলা লড়ার জন্য কম বিতর্কে পড়তে হয়নি বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Bikash Ranjan Bhattacharya)। তবে তিনি বারেবারে বলেছেন, পেশা আর দল আলাদা। দু’টোকে গুলিয়ে ফেলা যাবে না। এই নিয়ে বিতর্ক শেষ হতে না হতেই এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল থানায়। বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে বিকাশের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা করলেন বীরভূমের বিজেপি নেতা অরিন্দম সাহা।
বিস্তারিত পড়ুন: FIR Against Bikashranjan: ‘আইনজীবী হয়ে এই মন্তব্য করলেন…’, বিকাশরঞ্জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের BJP নেতার
-
পিছিয়ে গেল বৈঠক
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে DA নিয়ে আলোচনা করার কথা ছিল শনিবার।
রাজ্য সরকারি কর্মচারিদের আগেই সুখবর দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। সপ্তম পে কমিশনে দেওয়া হয়েছে শিলমোহর।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়া দেড় সপ্তাহের মধ্যেই সেই পে কমিশন গঠনে মিলল অনুমোদন। তবে বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রিসভা।
ফলত, ডিএ-এর কী হবে সেই নিয়ে বাড়ছিল জল্পনা। এবার এই নিয়েই আগামী ৩০ মে সকাল সাড়ে ১০ টায় বকেয়া মহার্ঘ্য ভাতা নিয়ে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
-
-
Parambrata Chattopadhyay: হাইকোর্টে পরমব্রত
FIR খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে দায়ের হওয়া এফআইআর (FIR) খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। গড়িয়াহাট থানায় তাঁর বিরুদ্ধে হওয়া এই মামলার আইনি গ্রহণযোগ্যতাকে চ্যালেঞ্জ করে আদালতের গরমের ছুটির অবকাশকালীন বেঞ্চে আবেদন জানিয়েছেন তিনি। আগামী ২৯ মে (শুক্রবার) বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
বিস্তারিত পড়ুন: এবার গ্রেফতারির ভয়! আদালতে দৌঁড়লেন পরমব্রত চট্টোপাধ্যায়
-
SC On SIR: কীভাবে নাম অন্তর্ভুক্তিকরণ সম্ভব?
এসআইআর ‘Principle of Proportionality’ মেনেই হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ স্পষ্ট করে দিল। শীর্ষ আদালত এদিন স্পষ্ট করে দিয়েছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, তাদের যাবতীয় তথ্য, বিশেষত নাগরিকত্ব যাচাইয়ের বিষয়টি ৪ সপ্তাহের মধ্যে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পুনর্বিবেচনার জন্য পাঠাতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিস দিতে হবে।
বিস্তারিত পড়ুন: যাঁদের নাম বাদ গিয়েছে, কীভাবে তাঁদের নাম তৎক্ষণাৎ অন্তর্ভুক্তিকরণ সম্ভব? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
-
দিলীপ মণ্ডলকে তুলে নিল STF
বাড়ির ভিতর গুহা। যদিও বাড়ি বলা ভুল, এক কথায় তাঁর রয়েছে রিসর্ট। যার ছবি প্রকাশ্যে আসতেই ধাঁধিয়ে গিয়েছিল চোখ। কিন্তু এটা যার বাড়ি সেই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল ছিলেন বেপাত্তা। খোঁজ চলছিল তাঁর। অবশেষে পুরী থেকে গ্রেফতার করা হল তাঁকে।
-
দমকা হাওয়ায় দুলছে লেকটাউনে মেসির মূর্তি! দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে মূর্তিটি
-
অভিষেকের কোটি টাকার বাড়ির অন্দরমহলে ঠিক কী রয়েছে?
মৌখিক বা মনগড়া তথ্য নয়, বাড়ির অন্দরমহলের নতুন স্কেচ-সহ এলিভিশন কপি জমা দিতে হবে পুরসভায়, অভিষেকের সম্পত্তিতে নির্মাণ নকশা নিয়ে নির্দেশ পুর প্রশাসনের। জানা যাচ্ছে, বর্তমানে বাড়ির ভিতরে নতুন করে কী কী অংশ তৈরি হয়েছে, সেটা এলিভিশন কপিতে এঁকে জমা করতে হবে কলকাতা পুরসভার কাছে।
বিস্তারিত পড়ুন: নীল রঙা বিশেষ পাতার ওপর… অভিষেকের কোটি টাকার বাড়ির অন্দরমহলে ঠিক কী
-
‘পুরনো অভ্যাস এখনও বদলায়নি…’, এক রাতেই অপসারিত BDO প্রশান্ত বর্মনের জামিন হওয়ার পিছনে কার হাত?
স্বর্ণব্যবসায়ী খুনে অভিযুক্ত। ভূরি ভূরি অভিযোগ থাকলেও দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফেরার ছিলেন। মাস সাতেক আগে সুপ্রিম কোর্ট তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। তারপরও গা ঢাকা দিয়ে ছিলেন অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে এক ব্যক্তিকে ধারা মারার অভিযোগে তিনি গ্রেফতার হন। কিন্তু রাতারাতি বারাসত আদালত থেকে জামিনও পেয়ে যান তিনি। এবার এই ঘটনায় পুলিশের একাংশের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই চরম ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। পুলিশের একাংশের সঙ্গে অভিযুক্তদের গোপন আঁতাত বা ‘সেটিং’ রয়েছে বলেও বিস্ফোরক দাবি করেছেন তিনি।
বিস্তারিত পড়ুন: Prashant Barman’s Bail: ‘পুরনো অভ্যাস এখনও বদলায়নি…’, এক রাতেই অপসারিত BDO প্রশান্ত বর্মনের জামিন হওয়ার পিছনে কার হাত? সরাসরি নাম বললেন মন্ত্রী
-
নির্বাচন কমিশনের কি SIR পরিচালনা করার ক্ষমতা রয়েছে?
SIR মামলায় বড় জয় নির্বাচন কমিশনের। ধোপে টিকল না বিরোধীদের আপত্তি। সুপ্রিম কোর্ট রায়ে স্পষ্ট জানিয়ে দিল, দেশ জুড়ে চলবে SIR। এদিনের মামলায় সুপ্রিম কোর্ট চারটি বিষয় বিবেচনা করেছে সুপ্রিম কোর্ট।
বিস্তারিত পড়ুন: Supreme Court on SIR: নির্বাচন কমিশনের কি SIR পরিচালনা করার ক্ষমতা রয়েছে? রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট
-
এবার কি ভেঙে ফেলা হবে লেকটাউনের মেসির মূর্তি?
লেকটাউন মোড়ে মেসির সুবিশাল মূর্তি! দমকা হাওয়া দিলেই দুলছে সেই মূর্তি। খবর প্রকাশ্যে আসতেই হইচই। তারপর থেকেই আতঙ্কে লেকটাউনের বাসিন্দারা! মঙ্গলবার রাতে পূর্ত দফতরের তরফ থেকে মূর্তিটিকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়! সেই সঙ্গে মূর্তির পিছনের দিকের রাস্তা ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়! মূর্তির সামনে, মাঠের অংশকেও বাঁশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে!
বিস্তারিত পড়ুন: Lake Town Messi Statue: ‘এরকমভাবে তো আর রাখা যাবে না?’ কোমরের নীচ থেকে দড়ি দিয়ে বাঁধা! এবার কি ভেঙে ফেলা হবে লেকটাউনের মেসির মূর্তি?
Published On - May 27,2026 11:44 AM
