AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tiger Shroff attack: ‘বিষ্ণোই গ্যাং-এর কাছে ক্ষমা চেয়ে নিক সলমন’, হঠাৎ কেন এমন বললেন অনুপ জলোটা?

Salman Khan: টাইগার শ্রফের গাড়ির ওপর ভয়াবহ হামলার পর এবার মুখ খুললেন প্রবীণ গায়ক অনুপ জলোটা। তবে ঘটনার নিন্দা করতে গিয়ে সলমন খানকে দিলেন এক চরম পরামর্শ! 'বিষ্ণোই গ্যাং-এর কাছে ক্ষমা চেয়ে নিক সলমন' আচমকা কেন এমন কথা বললেন তিনি?

Tiger Shroff attack: 'বিষ্ণোই গ্যাং-এর কাছে ক্ষমা চেয়ে নিক সলমন', হঠাৎ কেন এমন বললেন অনুপ জলোটা?
কী বলেছেন অনুপ?
| Updated on: Oct 20, 2026 | 12:09 PM
Share

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ির ওপর হওয়া প্রাণঘাতী হামলার ঘটনায় রীতিমতো আতঙ্গে রয়েছে গোটা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। এই হামলায় টাইগার শ্রফ সুরক্ষিত থাকলেও তাঁর গাড়িচালক আহত হয়েছেন। এই ঘটনার পর থেকেই বলিউডের অন্দরমহলে ভয় এবং চিন্তার পরিবেশ তৈরি হয়েছে। জুহুর একটি মাঠে ফুটবল খেলা শেষ করে নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন টাইগার। সেই সময়ই বাইকে করে আসা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার নিজের ভয়ের কথা প্রকাশ করলেন প্রবীণ গায়ক অনুপ জলোটা। এর পাশাপাশি তিনি বলেন যে, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে সলমান খানের উচিত বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন অনুপ জলোটা। তিনি জানান, “কৃষ্ণসার হরিণ শিকার বিতর্কের কারণে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ গভীরভাবে আঘাত পেয়েছেন।” অনুপ জলোটার মতে, সলমানের ক্ষমা চেয়ে নেওয়াই এই চলতে থাকা শত্রুতা শেষ করার একমাত্র উপায়। তিনি বলেন, “আমি এই ঘটনায় অত্যন্ত দুঃখিত। এই সবকিছু থামানোর একটাই মাত্র রাস্তা রয়েছে। সলমান খানের উচিত বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া।”

সলমনের থেকে কী আশা করছেন অনুপ জলোটা?

অনুপ জলোটা জানান যে, তিনি এই কথা আগেও বলেছেন। যে সম্প্রদায়ের মানুষ গভীরভাবে আঘাত পেয়েছেন, তাঁদের অনুভূতির ওপর জোর দেওয়া উচিত। তাঁর কথায়, “আমি এই কথা আগেও বলেছি। এটা খুবই জরুরি যে বিষ্ণোই সম্প্রদায়, যারা আঘাত পেয়েছে, তাদের কাছে ক্ষমা চাওয়া হোক। নাহলে ওই সম্প্রদায় আগামী দিনেও কষ্ট পেতে থাকবে। আর যারা সলমান খানের সঙ্গে কাজ করেন, তারাও বিপদে পড়বেন এবং তাঁদের পরিবারকেও অকারণে ভুগতে হবে।”

পরিশেষে অনুপ জলোটা বলেন, “এই গোটা বিষয়টি মীমাংসা করার জন্য সলমানের একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত। এই সবকিছুর অবসান ঘটাতে বিষ্ণোই সম্প্রদায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হোক আমি শুধু এটাই চাই।”

Follow Us