AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সারা অর্জুন কি ইমতিয়াজ আলির ছবিতে থাকছেন? খোলসা করলেন মুকেশ ছাবড়া

মুকেশ ছাবড়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সারা অর্জুন এখনও পর্যন্ত নতুন কোনও ছবিতে সই করেননি। ইমতিয়াজ আলির ছবিতে তাঁর অভিনয় করার খবরটি নেহাতই রটনা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। মুকেশের কথায়, "সারা এখনও কোনও নতুন প্রজেক্টের জন্য কারও সঙ্গে দেখাও করেননি। তাই এখনই উত্তেজিত হওয়ার কিছু নেই।

সারা অর্জুন কি ইমতিয়াজ আলির ছবিতে থাকছেন? খোলসা করলেন মুকেশ ছাবড়া
Image Credit: facebook
| Updated on: Mar 08, 2026 | 7:09 PM
Share

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার হাত ধরে ২০২৫ সালে বক্স অফিসে ঝড় তুলেছিলেন সারা অর্জুন। ১৩০০ কোটির খাতায় নাম লেখানো সেই ছবি মুক্তির পর থেকেই সারাকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। সম্প্রতি ‘ধুরন্ধর ২’-এর ট্রেলার মুক্তি পেতেই সেই পারদ চড়েছে আরও কয়েক গুণ। ট্রেলারে সারার উপস্থিতি এবং তাঁর ‘ইনটেন্স’ লুক দেখে মুগ্ধ ভক্তরা। তবে এরই মধ্যে তাঁর পরবর্তী প্রজেক্ট নিয়ে দানা বেঁধেছিল এক রহস্য। শোনা যাচ্ছিল, ইমতিয়াজ আলির স্বপ্নের প্রজেক্ট ‘হীর রাঞ্ঝা’-তে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁকে। কিন্তু সেই জল্পনায় এবার জল ঢাললেন বলিউডের নামী কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।

মুকেশ ছাবড়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সারা অর্জুন এখনও পর্যন্ত নতুন কোনও ছবিতে সই করেননি। ইমতিয়াজ আলির ছবিতে তাঁর অভিনয় করার খবরটি নেহাতই রটনা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। মুকেশের কথায়, “সারা এখনও কোনও নতুন প্রজেক্টের জন্য কারও সঙ্গে দেখাও করেননি। তাই এখনই উত্তেজিত হওয়ার কিছু নেই। আপাতত সবাই ধুরন্ধর ২-এর জন্য অপেক্ষা করছি। যখনই কোনও নতুন খবর আসবে, আমি নিজেই তা জানাব।”

ইমতিয়াজ আলির ছবিতে সারার কাজ করা নিয়ে ভক্তরা যতটা আনন্দিত হয়েছিলেন, মুকেশের এই মন্তব্যে তাঁরা ততটাই হতাশ হয়েছেন। তবে আশার আলো এই যে, খুব শীঘ্রই একটি তেলুগু ছবি ‘ইউফোরিয়া’-তে দেখা যাবে তাঁকে, যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার অপেক্ষায়। এছাড়া ১৯ মার্চ বড় পর্দায় আসতে চলেছে ‘ধুরন্ধর ২’। সেখানে সারার ভূমিকা আগের চেয়েও অনেক বেশি জোরালো এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে খবর। রণবীর সিংয়ের সঙ্গে সারার রসায়ন এবং ছবির অ্যাকশন আবারও দর্শকদের হলমুখী করবে বলেই মনে করছে সিনেমা মহল। বড় হওয়ার পর ‘ধুরন্ধর’ছবিতে মুখ্য চরিত্রে অভিনেত্রীর প্রথম কাজ। আর তাতেই বাজিমাত করেছেন অভিনেত্রী। বিশাল ফ্যানবেস তৈরি হয়েছে তাঁর। ‘ধুরন্ধর ২’ ছবি ছাড়াও তাঁকে অন্য ছবিতে দেখার আশায় রয়েছেন ভক্তরা।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়