AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘গেঞ্জি জাঙ্গিয়া বিক্রি করতে হবে’, সলমন, আমির প্রসঙ্গে কী বললেন শাহরুখ?

Shah Rukh Khan Controversy: এমন ছবি সত্যি দেখতে কেই বা না চাইবে। সম্প্রতি শাহরুখ খানের ছবিতে সলমন খানের কেমিও, সলমন খানের ছবিতে শাহরুখ খানের কেমিও চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। তবে তিন স্টারকে আজ পর্যন্ত এক ফ্রেমে দেখা যায়নি।

'গেঞ্জি জাঙ্গিয়া বিক্রি করতে হবে', সলমন, আমির প্রসঙ্গে কী বললেন শাহরুখ?
| Updated on: Mar 04, 2024 | 3:30 PM
Share

শাহরুখ খান, সলমন খান আমির খান, বলিউডের অন্যতম তিন স্তম্ভ। যাঁদের নিয়ে দর্শক মহলে উত্তেজনার পারদ বরাবরই থাকে তুঙ্গে। একের পর এক ছবি সকলের চর্চায় রাতারাতি জায়গা করে নিয়ে থাকে তিন খানের। কিন্তু তিন খানকে যদি এক সঙ্গে পাওয়া যায়? তবে তা বলিউডের অন্যতম বিগ বাজেট ছবি হবে। কারণ তিন খানের পারিশ্রমিকই ১০০ কোটির ওপরে। এখানেই শেষ নয়, সেই ছবির নির্মাণ মূল্যের দিকেই নজর দিতে হবে, তেমন স্ক্রিপ্ট, তেমনই উপস্থাপনা, সবটা নিয়েই চর্চা থাকবে তুঙ্গে। তবে এমন ছবি সত্যি দেখতে কেই বা না চাইবে। সম্প্রতি শাহরুখ খানের ছবিতে সলমন খানের কেমিও, সলমন খানের ছবিতে শাহরুখ খানের কেমিও চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে। তবে তিন স্টারকে আজ পর্যন্ত এক ফ্রেমে দেখা যায়নি।

একবার শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল, যদি তিন খান একসঙ্গে ছবির প্রস্তাব পান, তবে বিষয়টা কেমন হবে, যার উত্তরে শাহরুখ খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, আপনি যদি বইতে পারেন, তবে করতেই পারেন। বাবা, গেঞ্জি-জাঙ্গিয়া বিক্রি হয়ে যাবে, তিন খানকে সাইন করাতে করাতে। শাহরুখ খানের এই মন্তব্য হঠাৎ কেন চর্চায় জায়গা করে নিল? কারণ আম্বানি পরিবারের গালা সেলিব্রেশন।

আম্বানি পরিবারের ছেলে অনন্ত আম্বানির বিয়েতে তিন খানকে একসঙ্গে পারফর্ম করতে দেখা যায়। যেখানে শাহরুখ খান, সলমন খান ও আমির খান মঞ্চে উঠে পারফর্ম করেন, নাচেন একই সঙ্গে। আর সেই ক্লিপিং ভাইরাল হতেই নেটিজ়েনদের একাংশ বলে ওঠে, একমাত্র আম্বানিরাই পারেন এই অসাধ্য সাধন করতে। আর তাঁদের জন্যই এই বিরল দৃশ্যের আরও একবার সাক্ষী থাকলেন সকলে।