AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে Impeachment-এর প্রক্রিয়া শুরু! কী কৌশল তৃণমূলের?

TMC: তৃণমূল সাংসদ এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনও উত্তর দেননি। তবে তিনি উল্লেখ করেন, বুধবার এমন কিছু ঘটতে চলেছে, যাতে কেন্দ্রীয় সরকারকে বিচলিত হতে হবে। রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য আলোচনা চলছে। সূত্রের খবর, সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে এই বিষয়ে কথা বলবে তৃণমূল।

জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে Impeachment-এর প্রক্রিয়া শুরু! কী কৌশল তৃণমূলের?
Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 11:07 PM
Share

কলকাতা: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারে বিরুদ্ধে বড় পদক্ষেপ করা ইঙ্গিত সাংবাদিক বৈঠকেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বঙ্গ ভবনে সাংবাদিক বৈঠকের সময় তিনি বললেন, তাঁরা চান জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হোক। তবে একজন সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে গেলে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন হয়। সেই বিষয়েও তৃণমূল কংগ্রেসের অন্দরে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর।

এদিন সাংবাদিক বৈঠকের পর সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদে তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সেখানেই জাতীয় নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন অভিষেক। এই বিষয়ে অন্য রাজনৈতিক দলের সঙ্গে কথা বলারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

চলতি অধিবেশনে যাতে এই কাজ করা যায় সেই বিষয়ে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, তৃণমূল চাইছে বিজেপি এই মোশনের বিরোধিতা করুক। তাহলে জ্ঞানেশ কুমারকে যে তারা বাঁচাতে চায় তা প্রতিষ্ঠা করা সহজ হবে তৃণমূলের পক্ষে।

তৃণমূল সাংসদ এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনও উত্তর দেননি। তবে তিনি উল্লেখ করেন, বুধবার এমন কিছু ঘটতে চলেছে, যাতে কেন্দ্রীয় সরকারকে বিচলিত হতে হবে। রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ইমপিচমেন্ট প্রস্তাব আনার জন্য আলোচনা চলছে। সূত্রের খবর, সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে এই বিষয়ে কথা বলবে তৃণমূল।

কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বারবার বলছেন, বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে পদক্ষেপ করতে রেট্রোস্পেকটিভ আইনে আনা হবে।