AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি ট্রাইসেক্সুয়াল…’, শাহরুখের মন্তব্যে বলিউডে ঢি ঢি

শাহরুখ যে রসিক মানুষ, তার প্রমাণ বহুবার দিয়েছেন। বিশেষ করে এক্স প্রোফাইলে শাহরুখ যখন অনুরাগীদের সঙ্গে আড্ডায় মাতেন, বাদশার মেজাজ তখন দেখার মতন।

'আমি ট্রাইসেক্সুয়াল...', শাহরুখের মন্তব্যে বলিউডে ঢি ঢি
| Updated on: Mar 19, 2025 | 8:49 PM
Share

শাহরুখ যে রসিক মানুষ, তার প্রমাণ বহুবার দিয়েছেন। বিশেষ করে এক্স প্রোফাইলে শাহরুখ যখন অনুরাগীদের সঙ্গে আড্ডায় মাতেন, বাদশার মেজাজ তখন দেখার মতন। অনুরাগীদের প্রশ্নে, মজার মজার উত্তর দিয়ে শাহরুখ মন কেড়ে নেন। তবে এই গপ্পো, শাহরুখের সোশাল মিডিয়ার আড্ডা নয়। বরং এক বিনোদনমূলক ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন এক তথ্য ফাঁস করেন শাহরুখ। যা শুনে একসময় বলিউডে ঢি ঢি পড়ে গিয়েছিল।

গপ্পোটা একটা বিশদে বলা যাক। বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর প্রকাশ্যে জানিয়েছেন তিনি সমকামী। তাঁর আত্মজীবনীতেও এই নিয়ে পাতার পর পাতা লিখেছেন। অন্যদিকে, বরাবরই শাহরুখ ও করণ জোহরের বন্ধুত্ব নিয়ে নিন্দুক পাড়ায় নানা রটনা। করণের একের পর এক ছবিতে শাহরুখের অভিনয় করার বিষয়টিকেও অনেকে বাঁকা চোখে দেখতেন।

কভি খুশি কভি গম তখন সবে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই ছবি বক্স অফিসে সুপারহিট। সেই সময় এক ম্য়াগাজিনে সাক্ষাৎকার করণের সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে শাহরুখ প্রথমে হেসেই উড়িয়ে ছিলেন সেই প্রসঙ্গ। তারপর যা বলেছিলেন তা রীতিমতো হইচই ফেলেছিল বলিউডে।

এই সাক্ষাৎকারে শাহরুখ স্পষ্ট বলেছিলেন, করণ আমার খুব ভালো বন্ধু। আর বাদ বাকি শুধুই গুঞ্জন। আসলে আমি হেট্রোও নই, হোমো সেক্সুয়ালও নই। আমি ট্রাইসেক্সুয়াল, সব কিছুই ট্রাই করতে ভালোবাসি! অবশ্য এই উক্তির পর শাহরুখ অবশ্য স্পষ্ট করেছিলেন, তাঁর এই মন্তব্যকে যেন কেউ গুরুত্ব না দেয়।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য