AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sohail Khan childhood harassment: শৈশবের ভয়ানক যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন সোহেল খান! সত্যিটা জেনে কী করেছিলেন বাবা সেলিম?

Sohail Khan childhood: রিয়েলিটি শো 'অ্যালায়েন্স'-এর মঞ্চে নিজের শৈশবের এক ভয়ানক ও যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেতা-পরিচালক সোহেল খান। বহু বছর পর বাবা সেলিম খানকে সে কথা জানানোর পর কেমন ছিল তাঁর প্রতিক্রিয়া? জেনে নিন বিস্তারিত।

Sohail Khan childhood harassment: শৈশবের ভয়ানক যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন সোহেল খান! সত্যিটা জেনে কী করেছিলেন বাবা সেলিম?
কী বলেছেন অভিনেতা?
| Updated on: Jul 17, 2026 | 10:19 AM
Share

কুণাল খেমুর রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর (Alliance) মঞ্চে নাচ-গান আর একের পর এক টাস্ক জিতে এই মুহূর্তে লাইমলাইটে রয়েছেন অভিনেতা ​সোহেল খান (Sohail Khan)। চলতি সপ্তাহে লিডারবোর্ডের শীর্ষেও জায়গা করে নিয়েছে তাঁর টিম। কিন্তু বিনোদনের পেছনে যে কতটা অন্ধকার লুকিয়ে থাকতে পারে, তা হয়তো খোদ অনুরাগীরাও আন্দাজ করতে পারেননি। শো-এর সাম্প্রতিক পর্বে আচমকাই নিজের জীবনের এক অতি যন্ত্রণাদায়ক অধ্যায় টেনে আনলেন সলমন খানের ভাই। জনসমক্ষে স্বীকার করলেন, ছোটবেলায় এক মারাত্মক যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে।

​শো-তে প্রতিযোগী আরসলান গোনি, রুহি দোশানি এবং আলি গোনির সঙ্গে আড্ডায় বসেছিলেন অভিনেতা-পরিচালক। সেখানেই র‍্যাগিং এবং বুলিংয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে গিয়ে নিজের শৈশবের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা ভাগ করে নেন তিনি। সোহেল জানান, ছোটবেলার সেই চরম অস্বস্তিকর স্মৃতি তিনি বছরের পর বছর নিজের মনের ভেতরেই চেপে রেখেছিলেন। লোকলজ্জা আর অপমানের ভয়ে কাউকে কিচ্ছু বলতে পারেননি তখন।

​অনেক বছর কেটে যাওয়ার পর, প্রাপ্তবয়স্ক হয়ে অবশেষে বাবা সেলিম খানের কাছে মন খোলেন সোহেল। বাবার সেই প্রতিক্রিয়ার কথা মনে করে আবেগপ্রবণ হয়ে প্রবীণ তারকা বলেন, “আমি যখন বাবাকে গিয়ে বললাম, ‘ড্যাডি, আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল।’ বাবা শুনেই চমকে উঠে বলেছিলেন, তুই এতগুলো বছর এই কষ্টটা নিজের মনের মধ্যে চেপে রেখেছিলিস!’ আমি বাবাকে বলেছিলাম, আমি খুব দুঃখিত। কিন্তু বিষয়টা কাউকে বলতে আমার ভীষণ লজ্জা লাগছিল। আজ বুঝি, দোষ আমার ছিল না কোনও, তাও একটা অদ্ভুত অপরাধবোধ আর লজ্জায় আমি কুঁকড়ে গিয়েছিলাম।”

​এই ট্রমা থেকেই নিজের সন্তানদের সবসময় আগলে রাখেন সোহেল। তাঁদের কড়া শিক্ষা দিয়েছেন, জীবনে কখনও কোনও বুলিং বা হেনস্থার মুখোমুখি হলে যেন মুখ বুজে না থাকে। সন্তানদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, “যাই ঘটে যাক না কেন, এসে আমাকে সরাসরি জানাবে। কখনও কোনও কিছু লুকাতে যাবে না।”

​এখানেই শেষ নয়, শো-এর হোস্ট কুণাল খেমুর সামনে এসে পরিবারের জন্য কেঁদে ফেলতেও দেখা যায় ৫৫ বছর বয়সী এই তারকাকে। তিনি অকপটে স্বীকার করেন, এর আগে বহু রিয়েলিটি শো-তে বিচারক বা সঞ্চালকের আসনে বসলেও, প্রতিযোগীদের মানসিক চাপ কেমন হয় তা নিজে প্রতিযোগী না হলে কখনওই বুঝতে পারতেন না। এই শো তাঁকে জীবনের এক নতুন শিক্ষা দিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি এই শো-তেই ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে এন্ট্রি নিয়েছেন সোহেলের প্রাক্তন স্ত্রী সীমা সচদেব। বিচ্ছেদের তিক্ততা ভুলে ক্যামেরার সামনে তাঁদের এই বন্ধুত্বপূর্ণ রসায়ন ইতিমধ্যেই নেটপাড়ায় দারুণ প্রশংসা কুড়োচ্ছে।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!