AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাসপাতালের বিছানায় একরত্তিকে জাপ্টে সোনম, দ্বিতীয়বার মা হয়ে কেমন উপলদ্ধি অনিল কাপুর কন্যার?

হাসপাতালের বিছানায় শুয়ে নিজের দ্বিতীয় সন্তানকে পরম মমতায় জাপ্টে ধরে আছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। মা ও ছেলের এই নিবিড় মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উপচে পড়ছে অনুরাগী ও সহকর্মীদের ভালোবাসা।

হাসপাতালের বিছানায় একরত্তিকে জাপ্টে সোনম, দ্বিতীয়বার মা হয়ে কেমন উপলদ্ধি অনিল কাপুর কন্যার?
| Updated on: Apr 03, 2026 | 5:05 PM
Share

হাতে চ্যানেল করা, শরীরে বিঁধে রয়েছে স্যালাইনের সুচ— কিন্তু মুখে লেগে এক স্বর্গীয় প্রশান্তি। হাসপাতালের বিছানায় শুয়ে নিজের দ্বিতীয় সন্তানকে পরম মমতায় জাপ্টে ধরে আছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। মা ও ছেলের এই নিবিড় মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে উপচে পড়ছে অনুরাগী ও সহকর্মীদের ভালোবাসা।

সাধারণত বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা সন্তান জন্মের ঠিক পরেই ক্যামেরার সামনে আসতে চান না। ক্যাটরিনা কইফ থেকে আলিয়া ভাট— মা হওয়ার পর নিজেকে বেশ কিছুদিন আড়ালে রেখেছিলেন সকলেই। এমনকি বড় ছেলে বায়ুর জন্মের সময় সোনমকেও সেভাবে জনসমক্ষে দেখা যায়নি। তবে দ্বিতীয়বার মা হওয়ার ক্ষেত্রে কোনো লুকোছাপা করলেন না অনিল-কন্যা। মাতৃত্বের এই বিশেষ মুহূর্তটি তিনি ভাগ করে নিলেন সারা বিশ্বের সঙ্গে।

মা-ছেলের এই সুন্দর মুহূর্তটি ফ্রেমবন্দি করেছেন সোনমের স্বামী আনন্দ অহুজা। ছবি শেয়ার করার পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসাকর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন সঠিক পরিষেবা দেওয়ার জন্য। বড় ছেলে বায়ুর মুখ যেমন দম্পতি এখনও জনসমক্ষে আনেননি, ছোট ছেলের ক্ষেত্রেও সম্ভবত একই গোপনীয়তা বজায় রাখবেন তাঁরা। দাদু অনিল কাপুর বা মাসি রিয়া কাপুরও খুদের ঝলক দেখালেও মুখ আড়ালেই রেখেছেন।

গত ২৯ মার্চ রাতে দ্বিতীয় সন্তান আগমনের সুখবরটি দিয়েছিলেন আনন্দ। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের কোল আলো করে পুত্রসন্তান এসেছে। ভাইকে পেয়ে বায়ুও ভীষণ খুশি, ও এখন বড় দাদা। সোনম এবং নবজাতক দুজনেই সুস্থ আছে।” কেরিয়ারের ব্যস্ততা সরিয়ে আপাতত দুই সন্তানকে মানুষের মতো মানুষ করাই সোনমের প্রধান লক্ষ্য। হাসপাতালের সেই সাদা-কালো ফ্রেমে সোনমের ক্লান্ত অথচ তৃপ্ত মুখটি বলে দিচ্ছিল— পৃথিবীর সব সাফল্যের চেয়েও মাতৃত্বের এই আলিঙ্গন তাঁর কাছে অনেক বেশি দামী। সোনম ও আনন্দের এই নতুন পথচলায় শুভেচ্ছা জানিয়েছেন টিনসেল টাউনের অগুনতি তারকা। এখন শুধু অপেক্ষা, কাপুর পরিবারের এই নতুন সদস্যের নাম কী রাখা হয়, তা জানার জন্য।

Follow Us
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়