AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Murshidabad Fire Arms Recovered : ভোটবঙ্গে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক

WB Assembly Election 2026 : বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার সদানন্দপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনায় ওই আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

Murshidabad Fire Arms Recovered : ভোটবঙ্গে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার এক
মুর্শিদাবাদে অস্ত্র উদ্ধারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 03, 2026 | 4:11 PM
Share

মুর্শিদাবাদ : ভোটের আগে ফের বাংলায় আগ্নেয়াস্ত্র উদ্ধার। মুর্শিদাবাদ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশি অভিযানে পিস্তল-সহ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। হরিহরপাড়ার সদানন্দপুর এলাকার ঘটনা। নির্বাচনের আগে পুলিশি তৎপরতা বেড়েছে। বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে। পুলিশের সক্রিয়তার পরই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হচ্ছে। এবার মুর্শিদাবাদে অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ।

বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের হরিহরপাড়ার সদানন্দপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় সন্দেহজনক এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঘটনায় ওই আটক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত যুবকের নাম জিল্লার শেখ। শুক্রবার ধৃতকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তাকে বহরমপুরে জেলা আদালতে তোলা হয়েছে। এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে, তা তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।

অন্যদিকে ভাটপাড়াতেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে তল্লাশি শুরু করে পুলিশ। দু’টি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। অন্যদিকে, সম্প্রতি নদিয়াতে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাহেরপুর থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। একটি আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

Follow Us
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
খাগড়াগড়কাণ্ডের পর এই প্রথম এল এত বড় টিম
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
সেদিন কি সত্যিই ছিলেন সাবিনা? সামনে এল VIDEO
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়