AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভেসে যাচ্ছে রক্ত, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সৌমিতৃষা

Soumitrisha Kundu: সিঁড়ি দিয়ে ওঠার সময় পায়ে চোট পান তিনি। নখ উঠে গিয়ে রক্তাক্ত অবস্থা। যন্ত্রণা নিয়েই কাজ শেষ করেন তিনি। মুহূর্তে সেখানে উপস্থিত টিম প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বরফও দেওয়া হয়। সেই অবস্থাতেই সৌমি সেদিনের শুট শেষ করে।

ভেসে যাচ্ছে রক্ত, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সৌমিতৃষা
| Updated on: Jan 31, 2024 | 2:11 PM
Share

সৌমিতৃষা কুণ্ডু, ঝড়ের গতিতে ভাইরাল এখন এই সেলেবের প্রতিটা পোস্ট। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তিনি। মাঝে মধ্যেই নানা পোস্ট করে থাকেন তিনি করে থাকেন। কখনও বোল্ড লুক, কখনও শুটিং ফাঁকে তোলা ক্যান্ডিড লুক। তবে এবার সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করলেন সৌমিতৃষা, তা এক কথায় বলতে গেলে, সকলের উদ্বেগ বাড়িয়ে তুলল। পায়ে চোট পেয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। রক্তাক্ত অবস্থা, ছবি শেয়ার করে নিজের শরীরের অবস্থার কথা জানালেন অভিনেত্রী। এক সংবাদ মাধ্যমের ফোটোশুট ছিল এক পাঁচ তারা হোটেলে। সেখানেই শুটে ব্যস্ত ছিলেন সৌমি। হঠাৎ সিঁড়ি দিয়ে ওঠার সময় পায়ে চোট পান তিনি। নখ উঠে গিয়ে রক্তাক্ত অবস্থা। যন্ত্রণা নিয়েই কাজ শেষ করেন তিনি। মুহূর্তে সেখানে উপস্থিত টিম প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। বরফও দেওয়া হয়। সেই অবস্থাতেই সৌমি সেদিনের শুট শেষ করে।

তবে বাড়ি ফিরতেই গায়ে আসে জ্বর। সারা রাত যন্ত্রণায় ঘুমতে পারেননি তিনি। TV9 বাংলা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, শরীর ভাল নেই। অসহ্য যন্ত্রণায় তিনি কাবু হয়ে পড়েছেন। এখনও গায়ে জ্বর রয়েছে। হাঁটতে অসুবিধে হচ্ছে তাঁর। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে নতুন প্রজেক্ট নিয়ে কথা ফাইনাল হবে। এখন প্রাথমিক স্তরে রয়েছে তাঁর আগামী ছবির কাজ। তাই এখনই প্রকাশ্যে এই প্রসঙ্গে কিছু বলতে তিনি নারাজ। যদিও টলিপাড়ায় কান পালতে শোনা যাচ্ছে তিনি রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে চলেছেন, যদিও এই বিষয় সৌমিতৃষা কোনও মন্তব্য করতে চাননি। সবটা ফাইনাল হলে তবেই জানাবেন বলে খবর।

Follow Us
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
আদালতে যাওয়ার পথে নির্মল ঘোষের ছেলের উপর ডিম বৃষ্টি উন্মত্ত জনতার
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
সরেছে অভিষেক, তবে জ্বলজ্বল করছে দিদি-কেষ্টর ছবি, কী বললেন অনুব্রত?
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
ট্রলারে ডুবে নিখোঁজ ওড়িশার তিন ভাই, আরও মৎস্যজীবীর মৃত্যুর আশঙ্কা
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?