AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কালো পোশাক, মাথায় ফেট্টি বেঁধে প্রতিবাদে এবার সুদীপ্তার মেয়ে, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

Sudipta Chakraborty: সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে পথে নেমে রাত জাগা, সবকিছুতেই তিনি আছেন। প্রতিবাদে হচ্ছেন আজও সরব। এবার তাঁর পরিবারের অন্দরমহলের ছবি করলেন শেয়ার। তাঁর মেয়েও একইভাবে এই লড়াইয়ে পা মিলিয়েছে।

কালো পোশাক, মাথায় ফেট্টি বেঁধে প্রতিবাদে এবার সুদীপ্তার মেয়ে, মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
| Updated on: Sep 12, 2024 | 5:41 PM
Share

তিলোত্তমার প্রতিবাদে ফুঁসছে গোটা বাংলা। ফুঁসছে গোটা দেশ। কোন পথে বিচার! সকলের নজর এখন একটাই দিকে। তাই দিকে-দিকে মিছিলে মিছিলে ভরছে গলি থেকে রাজপথ। আট থেকে আশি, সকলেই জাগছেন রাত। শিশুরা হয়তো বুঝে উঠতে পারছে না, কিন্তু তারাও সমান তালে বলে চলেছেন WE WANT JUSTICE. যে ছবি মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক ছবি শেয়ার করলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় কোনও ভাইরাল হওয়া ভিডিয়ো নয়। এই প্রতিবাত তাঁর বাড়ির চার দেওয়ালের মধ্যে। অভিনেত্রীর মেয়ে এবার পিয়ানো বাজিয়ে ধরেছে গান। পরণে কালো পোশাক, মাথায় কালো ফেট্টি। উই শ্যাল ওভার কাম গাইতেও দেখা গেল দুই খুদেকে। সুদীপ্তা সেই ভিডিয়ো শেয়ার করে লিখলেন, ‘গান– নিজেরা তুলেছে। বাজনা — নিজে শিখেছে (গুগল থেকে নোটেশন নামিয়ে)। জামা — নিজেরা বেছেছে। সাজ — নিজেরা সেজেছে।’

সুদীপ্তা প্রথম থেকেই এই লড়াইয়ে সামিল। তাঁর সন্তান শাহিদার এই পারফর্মেন্সকে সকলেই ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন। সুদীপ্তা লিখেছেন, ‘ওরা কিন্তু জানে কী হচ্ছে। ওরা কিন্তু বোঝে কী হয়েছে। ওরাও চায়, জয় আসুক শিগগিরই।’ প্রসঙ্গত, সুদীপ্তা প্রথম থেকেই তিলোত্তমার বিচার চেয়ে সরব হয়েছেন।

সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে শুরু করে পথে নেমে রাত জাগা, সবকিছুতেই তিনি আছেন। প্রতিবাদে হচ্ছেন আজও সরব। এবার তাঁর পরিবারের অন্দরমহলের ছবি করলেন শেয়ার। তাঁর মেয়েও একইভাবে এই লড়াইয়ে পা মিলিয়েছে। নিজের চেষ্টায় তুলেছে গান, গেয়েছেন পিয়ানো বাজিয়ে। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল সেই ছবি।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?