জেলে বসেই ২০০ কোটির বিনিয়োগ! এবার কাকে ফাঁসাচ্ছেন জ্যাকলিনের প্রেমিক ঠগ সুকেশ?
এতদিন জেলে বসে শুধুই প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজকে প্রেমপত্র লিখতেন কোটি কোটি টাকার দুনীর্তিতে অভিযুক্ত ঠগ সুকেশ চন্দ্রশেখর। তবে এবার জ্যাকলিনকে নয়

এতদিন জেলে বসে শুধুই প্রেমিকা জ্যাকলিন ফার্নান্ডেজকে প্রেমপত্র লিখতেন কোটি কোটি টাকার দুনীর্তিতে অভিযুক্ত ঠগ সুকেশ চন্দ্রশেখর। তবে এবার জ্যাকলিনকে নয়, বরং সুকেশ জেলে থেকেই চিঠি লিখে ফেললেন মার্কিন সরকারি দক্ষতা বিষয়ক দফতরের প্রধান এলন মাস্ককে! হ্য়াঁ, এমন কাণ্ডই ঘটিয়েছেন সুকেশ। তবে এ চিঠি মোটেই প্রেমপত্র নয়, বরং এলন মাস্ককে একটা বিজনেস প্রোপোজাল দিয়েছেন সুকেশ। এবং এলনকে জানিয়েছেন, তিনি ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে প্রস্তুত!
চিঠিতে সুকেশ লিখলেন, আমি খুব গর্বিত তোমাকে এই চিঠি পাঠানোয়। খুব শীঘ্রই তোমাক এক্স সংস্থায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে চাই। এই মুহূর্তে একশো কোটি দেব, পরের বছর আরও একশো কোটি দেব।
সুকেশ এই চিঠিতে আরও জানালেন, আপনার আত্মবিশ্বাস। আপনার ব্যক্তিত্ব বরাবরই আমাকে প্রাভাবিত করে। আমি জানি এই বিনিয়োগ আমার জন্যই ভালো হবে।
তবে এলন মাস্কের কাছ থেকে এখনও কোনও উত্তর আসেনি বলেই খবর রয়েছে। সম্প্রতি ভ্যালেন্টাইনস ডেতে জ্যাকলিনকে একটা গোটা বিমান উপহার দিয়েছিলেন ঠগ সুকেশ।
