AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPM candidates: বামেদের অন্দরে চিড়? CPM-এর পাল্টা প্রার্থী দিল RSP

Murshidabad: পরবর্তীকালে ২০২৬ সালে 'ওয়েস্ট বেঙ্গল সোশালিস্ট' পার্টির জন্য আসন ছেড়ে দেওয়া হয়। তাই এবার তারা দাবিদার। কিন্তু সিপিএম নিজের মতো করে প্রার্থী দিয়েছে সেই কারণেই শনিবার আরএসপি একক ভাবে ফের প্রার্থী ঘোষণা করল।

CPM candidates: বামেদের অন্দরে চিড়? CPM-এর পাল্টা প্রার্থী দিল RSP
আরএসপিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Sep 14, 2026 | 10:53 AM
Share

মুর্শিদাবাদ: গত শনিবার প্রার্থী ঘোষণা করেছে সিপিএম (CPM)। রেজিনগরে আইনজীবী সৈয়দ আসাদ আলিকে প্রার্থী করছে সিপিএম। তবে সেই প্রার্থীকে মানতে নারাজ আরএসপি? পাল্টা প্রার্থী দিল তারা। তবে কি বামেদের অন্দরেই ভাঙন? দলেই অন্দরেই গোষ্ঠী কোন্দল? যে সময় প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য কংগ্রেসের সঙ্গে জোটের পক্ষে সওয়াল করছেন, সেই সময় বামেদের অন্দরে প্রার্থী-পাল্টা প্রার্থী নিয়ে বিতর্ক চলছে।

সম্প্রতি অশোক ভট্টাচার্য টিভি ৯ বাংলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, “অন্য জায়গায় বলতে পারব না। তবে আমি তো চাইব শিলিগুড়িতে বামেদের সঙ্গে জোট হোক। বোঝাপড়া হোক।” জোটের পক্ষে সওয়াল করে তিনি জানিয়ে দেন আসন্ন পুরভোটে বামেদের উচিৎ কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়াই করা। প্রবীণ সিপিএম নেতা যখন এইসব বলছেন তখনই রবিবার দেখা বামেদের শরিক দলের মধ্যেই ভাঙন।

রবিবার আরএসপি-র তরফ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। রেজিনগর থেকে লড়াই করবেন বিকাশচন্দ্র মিশ্রকে প্রার্থী করা হয়েছে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তারা এই আসনে লড়ে আসছে। তবে পূর্বে অর্থাৎ ২০২১ সালে জোটের কারণে কংগ্রেসকে আসন ছেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে ২০২৬ সালে ‘ওয়েস্ট বেঙ্গল সোশালিস্ট’ পার্টির জন্য আসন ছেড়ে দেওয়া হয়। তাই এবার তারা দাবিদার। কিন্তু সিপিএম নিজের মতো করে প্রার্থী দিয়েছে সেই কারণেই শনিবার আরএসপি একক ভাবে ফের প্রার্থী ঘোষণা করল।

Follow Us